,

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের বরাদ্দকৃত অসচ্ছল শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধীদের মাঝে এই হুইল চেয়ার তুলে দেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে বিএম ফরহাদ হোসেন এমপি বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে।তাদেরকে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। তাই তাদের জীবন মান উন্নয়নে হুইল চেয়ার বিতরণ করা হচ্ছে।
সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তারের সভাপতিত্বে প্রভাষক নির্মল চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের । অনুষ্ঠানে ২০টি হুইল চেয়ার বিতরণ করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা