,

এই নায়িকার এক রাতেই আয় ৩ কোটি টাকা

news-image

বিনোদন ডেস্ক : পুরো একটা সিনেমায় অভিনয় করেও এত টাকা পান না অনেক নায়িকা। এই নায়িকা এক রাতেই আয় করবেন ৩ কোটি টাকা। অনেকের চিন্তার বাইরে হলেও ঘটনা সত্য। মডেল ও বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা নাকি এমনই পারিশ্রমিক হাঁকিয়েছেন। না, কোনো সিনেমায় অভিনয় করে নয়, একটি অনুষ্ঠানের অতিথি হওয়ার জন্য এই টাকা নিচ্ছেন তিনি।

নতুন বছরের শুরুতে একটি থার্টি ফার্স্ট নাইট পার্টিতে যোগ দেবেন ঊর্বশী রাউতেলা। এই পার্টির অতিথি হতেই তিন কোটি টাকা নিচ্ছেন নায়িকা। এমনই খবর প্রকাশ করেছে ভারতীয় এক গণমাধ্যম। সব মিলিয়ে নতুন বছরটি বেশ খোশ মেজাজেই শুরু করছেন ঊর্বশী।

২০১১ সালে ইন্ডিয়ান প্রিন্সেস, ট্যুরিজম কুইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড খেতাব পান ঊর্বশী রাউতেলা। মিস ডিভা ইউনিভার্স ২০১৫ হন তিনি। এছাড়া ২০১৫ সালেই মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি।

২০১৩ সালে সানি দেওলের বিপরীতে ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু হয় তার। ২০১৫ সালে কন্নড় সিনেমায় ‘ঐরাবত’ এ অভিনয় করেন। এরপর ২০১৬ সালে ‘সনম রে’ ও ‘গ্রেট গ্র্যান্ড মস্তি’ সিনেমা দিয়ে বলিউডে বাজিমাত করেন।

সিনেমার পাশাপাশি ২০১৪ সালে হানি সিংয়ের ‘লাভডোজ’ মিউজিক ভিডিওতেও কাজ করেন। ২০১৬ সালে মিকা সিংয়ের ‘লাল দোপাট্টা’ গানের ভিডিওতেও ঝড় তোলেন ঊর্বশী।

সম্প্রতি পাগলপন্থীতে অভিনয় করেন ঊর্বশী রাউতেলা। এ সিনেমায় জন আব্রাহাম, ইলিয়ানা ডিক্রুজ, অনিল কাপুর, কৃতি খাবারন্দা, পুলকিত সম্রাট এবং আরশাদ ওয়ারশির সঙ্গে অভিনয় করেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা