,

জানুয়ারিতে ভারতীয় পণ্যের পরীক্ষামূলক ট্রান্সশিপমেন্ট

news-image

নিউজ ডেস্ক : ২০২০ সালের জানুয়ারি থেকে বাংলাদেশের পথ ব্যবহার করে ভারতীয় পণ্য পরিবহনে পরীক্ষামূলক ট্রান্সশিপমেন্ট চালু হচ্ছে। এ জন্য ভারতকে কোনো বাড়তি মাশুল গুনতে হচ্ছে না।

বাংলাদেশ-ভারতের সচিব পর্যায়ের বৈঠক শেষে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে দু’দেশের নৌ সচিবরা এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশের নৌ সচিব মো. আবদুস সামাদ বলেন, আনন্দের বিষয় হচ্ছে বন্ধুত্বপূর্ণ পরিবেশে দুই দেশের নৌ যোগাযোগ আরও বাড়ানোর চেষ্টা করেছি। সারা পৃথিবীতে দুই দেশের কানেকটিভিটি অনেক গুরুত্বপূর্ণ। আমাদের দুই দেশের মধ্যে সড়ক ও রেলের তুলনায় নৌ যোগাযোগ বেশি গুরুত্বপূর্ণ। কারণ নৌপথে চলাচল অনেক সাশ্রয়ী ও পরিবেশসম্মত।

ভারতের নৌ সচিব গোপাল কৃষ্ণ বলেন, দুই দেশের মধ্যে আলোচনা খুবই আন্তরিক ও ফলপ্রসূ হয়েছে। বিগত চার বছরে তিনটি চুক্তি হয়েছে। আমরা নৌ যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে দ্রুত এগিয়েছি। নৌ যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ ও নেতৃত্বের পর্যায়ে রয়েছে। বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হয়েছে তা দুই দেশই যৌক্তিকভাবে বিবেচনা করবে।

আলোচনায় তারা খুবই সন্তুষ্ট এবং আরও আলোচনা করবেন বলে জানান ভারতের নৌ সচিব।

ট্রান্সশিপমেন্ট চার্জ নিয়ম অনুযায়ী হবে উল্লেখ করে গোপাল কৃষ্ণ বলেন, আমরা দুটি ট্রায়াল রান করব। প্রথমটি জানুয়ারিতে। এরপর দ্বিতীয় ট্রায়াল রান। এরপরই দ্রুততার সঙ্গে ট্রান্সশিপমেন্ট চালু করতে চাই। এর সুবিধা জনগণ পাবে। সে জন্য দুই দেশই একসঙ্গে কাজ করবে। এর মাধ্যমে ভারত ও বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো এবং আরও শক্তিশালী হবে।

চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ভারতীয় পণ্য আনা-নেয়ার ওপর আন্তঃসরকার কমিটির বৈঠকের বিষয়ে নৌ সচিব সামাদ বলেন, বাংলাদেশ ও ভারত গ্যাটের স্বাক্ষরকারী হিসেবে ট্রান্সশিপমেন্ট পণ্যের ওপর কাস্টমস প্রযোজ্য নয়। তবে অপারেশনাল ও সার্ভিস চার্জ প্রযোজ্য। মোংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারে বিদ্যমান নিজ নিজ ট্যারিফ শিডিউল অনুযায়ী চার্জ আদায় করা হবে।

তিনি আরও বলেন, সড়ক পরিবহনের আইন অনুযায়ী সড়ক চার্জ হবে। তবে সব চার্জই র‌্যাশনাল ও লজিকাল ওয়েতে (যৌক্তিক ও বাস্তবভিত্তিক) হবে। এ চুক্তির আওতায় ই-লক ব্যবহার হবে। অর্থাৎ ভারত থেকে কোনো পণ্য চট্টগ্রাম বন্দরে আসার পর কাস্টমস সেটি ই-লক করবে। ওই পণ্য আখাউড়া দিয়ে গেলে সেই বন্দরে সেই লক কাস্টমস খুলে দেবে। এছাড়া এসব পণ্য আখাউড়া বা অন্য বন্দরে যেখানে যাক না কেন বাংলাদেশের ট্রাক-টেইলর বা নৌযান ব্যবহার করবে।

পর্যটকদের অন অ্যারাইভাল ভিসার বিষয়ে সচিব বলেন, দুই দেশের পর্যটকদের আকৃষ্ট করতে অন অ্যারাইভাল ভিসা দরকার। আমরা প্রস্তাব করেছি। ভারতের নৌ সচিব সম্মত হয়েছেন। তবে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা জানাব যাতে পর্যটকদের এ ভিসা দিতে পারি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা