,

উট পাবে রাজকীয় চিকিৎসা !

news-image

অনলাইন ডেস্ক : হাসপাতালে আসা উটের সঙ্গে বিশেষজ্ঞ ডা. ম্যাথু ও ডা. ক্লেয়ারা। ছবি: সিএনএন।

মাত্র ১ বছর বয়সী জাবিল অচেতন হয়ে অপারেশন টেবিলে শুয়ে আছে। তার গলায় অপারেশন করা হবে। সব ব্যবস্থাপনা যে কোন হাসপাতালের জরুরি বিভাগ ও অপারেশন থিয়েটারের মতেই। শুধু তফাৎটা রোগীর ঘাড়, যা বয়সের তুলনায় দেড় ফুট লম্বা! এই হাসপাতালে আসা অন্য রোগীদের অবস্থাও একই।

আমরা এতক্ষণ যার অপারেশনের কথা বলছি, সেটি একটি উট। আর এই হাসপাতালের নাম ‘দুবাই ক্যামেল হসপিটাল’ (ডিসিএইচ)। প্রায় ১০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই হাসপাতালে রয়েছে আরবের ঐতিহাসিক বাহন উটের জন্য অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা। আর সে কারণেই ২০১৭ সালে নির্মিত এই হাসপাতালটিতে বর্তমানে রোগীদের উপচে পড়া ভিড়।

হাসপাতালে পরিচালক আলী রেজা বলেন, শুধু উটের চিকিৎসা দেয়ার জন্য পৃথিবীর প্রথম হাসপাতাল এটি। আমরা খুব দ্রুত উন্নতি করছি।

২০১৫ সালে কাতারে উট প্রজনন কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। সেখানেও উটের চিকিৎসা প্রদান করা হয়। কিন্তু ওমান, কাতার, দুবাই ও সৌদি আরবের অধিকাংশ উট মালিকের কাছে বেশি জনপ্রিয় এই হাসপাতাল। হাসপাতালটিতে বর্তমানে দৈনিক ২৫টির বেশি উঠের চিকিৎসা প্রদান করা হয় যাদের দেখভালের জন্য ৬৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও স্টাফ রয়েছেন।

পরিসংখ্যান অনুসারে এই অঞ্চলে বর্তমানে তিন লাখের বেশি উট পালন করা হয়। যার অধিকাংশই মালামাল পরিবহন বা অন্যান্য কাজে ব্যবহৃত হয় না। বরং নিজেদের ঐতিহ্য ও রাজকীয় ভাব বজায় রাখার জন্য উটগুলো পালন করা হয়। আর সে কারণেই ধনী উট মালিকদের কাছে জনপ্রিয় ডিএমএইচ। সিএনএন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা