,

কুকুরের প্রতি দুই শিশুর ভালোবাসা

news-image

অনলাইন ডেস্ক : একটি কুকুর ছানাকে সুস্থ করার জন্য দুই পথ শিশু চেষ্টা করে চলেছে। যা ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত। যদিও অনেকে রাস্তায় কুকুর দেখলে ভয় পেয়ে থাকে। শিশু দু’টি কুকুর ছানাটিকে সুস্থ করতে যে ভালোবাসা দেখিয়েছে তা দেখে মুগ্ধ নেটদুনিয়া।

ছবিতে দেখা যায, একটি কুকুর ছানাকে হাঁটুর ওপর বসিয়ে ক্ষত স্থানে ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছে এক শিশু। পাশে আরেকটি শিশু মনোযোগ সহকারে দেখছে যে ঠিকমতো লাগানো হচ্ছে কিনা। তাদের এই ছবিটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ছবিটি কোন জায়গার বা কে তুলেছেন তা জানা যায়নি। তবে ফেসবুকে ছবিটির নিচে কমেন্ট বক্সে নিজেদের মতামত তুলে ধরেছেন অনেকে।

সোহানুর রহমান নামে একজন লিখেছেন, একজন ক্ষুধার্তই বোঝে ক্ষুধার জ্বালা। অসুস্থ কুকুর ছানার প্রতি পথশিশুর ভালোবাসা সত্যি অসাধারণ। বেঁচে থাকুক ভালোবাসা।

সাদিক ফরহাদ নামে আরেকজন লিখেন, বিদেশী কুকুরের প্রতি আকর্ষণ থাকলেও রাস্তার পাশের অবলা কুকুরগুলোর প্রতিও আমাদের ভালোবাসা থাকা উচিত। এই পথশিশু দুটি আমাদের চোখ খুলে দিয়েছে।

ফারুক হোসেইন লিখেন, এই শিশুরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল মনুষ্যত্বের কাছে সব কিছুই হার মানে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড