,

চা দিয়ে দিন শুরু হয় যে ঘোড়ার!

news-image

অনলাইন ডেস্ক : অনেকেরই ঘুম থেকে উঠে চা বা কফি খাওয়ার অভ্যাস আছে। চা বা কফি না খেলে তাদের দিনই যেন শুরু হয় না। তাই বলে কোনো প্রাণীর যদি এমন অভ্যাস হয় তাহলে বিষয়টা কেমন হয়? অবিশ্বাস্য শোনালেও যুক্তরাজ্যে এমনই এক ঘোড়ার খোঁজ পাওয়া গেছে যার দিন শুরু হয় এক কাপ চা দিয়ে।

ইংল্যাণ্ডের লিভারপুলের অ্যালেরটন আস্তাবলে থাকা ২০ বছর বয়সী ওই ঘোড়াটি ১৫ বছর ধরে মিরসেইসাইডের ঘোড়সওয়ার পুলিশ বিভাগে কাজ করছে। জেক নামের ওই ঘোড়াটি তার দীর্ঘ ক্যারিয়ারে চায়ে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে সকালে চা না দিলে সে কাজ করতে অস্বীকৃতি জানায়।

জানা গেছে, প্রথম প্রথম জেক তার সওয়ারকারীর কাপ থেকে চুরি করে চা খেত। পরে ধীরে ধীরে এটি তার অভ্যাসে পরিণত হয়। মিরসেইসাইড পুলিশ বিভাগও জেকের জন্য এখন আলাদাভাবে চা বরাদ্দ করেছে।

পুলিশ কর্মীরা জানিয়েছে, প্রতিদিন সকালে বড় কাপে করে আলাদাভাবে চা দিতে হয় জেককে। আরাম করে সেই চা পানের পরই সে কাজে যেতে রাজি হয়। মিরসেইসাইড পুলিশ টুইটারে জেকের চা খাওয়া নিয়ে একটা ভিডিও প্রকাশ করেছে। সেখানে তারা লিখেছে, এক কাপ গরম চা না পেলে জেক বিছানা থেকে উঠতেই চায় না। একবার চা পান করার পরই সে দিনের কাজের জন্য প্রস্তুত হয়ে যায়।

পুলিশ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ঘন দুধের সঙ্গে দুই চামচ চিনি মেশানো চা জেকের দারুণ পছন্দের। সূত্র : এনডিটিভি

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড