,

রোগীর নাক, গলা থেকে বেরলো ৪ ইঞ্চি লম্বা দু’টো জ্যান্ত জোঁক!

news-image

নিউজ ডেস্ক : দু’মাস ধরে কাশি থামছিলো না বৃদ্ধের। নানা রকম ওষুধপত্র, ঘরোয়া টোটকা কোনও কিছুতেই ফল মিলছিলো না। শেষমেশ হাসপাতালে যেতেই সামনে এলো কাশি আর শ্বাসকষ্টের আসল কারণ। চিকিৎসকরা ওই বৃদ্ধের নাক আর গলা থেকে দু’টি জ্যান্ত জোঁক বের করেছেন। শরীর থেকে জোঁক দু’টি বেরিয়ে যেতেই একেবারে সুস্থ হয়ে ওঠেন ওই বৃদ্ধ। জি নিউজ বাংলা

আজব এই ঘটনাটি ঘটেছে চিনের লংগিয়ানের উপিং কাউন্টি হাসপাতালে। ডেইলি মেল-এ প্রকাশিত খবর অনুযায়ী, জিংওয়েন শহরের বাসিন্দা ৬০ বছর বয়সী এক ব্যক্তি গত শুক্রবার উপিং কাউন্টি হাসপাতালে চিকিত্সা করাতে আসেন। বৃদ্ধ জানান, বিগত দু’মাস ধরে তার অনবরত কাশি হচ্ছে। মাঝে মধ্যেই কাশতে কাশতে রক্ত বেরচ্ছে। কোনও ওষুধপত্রেই কাজ হচ্ছে না।

বৃদ্ধের কথা শুনে চিকিত্সকরা বৃদ্ধের বুকের সিটি স্ক্যান করেন। কিন্তু সিটি স্ক্যানের রিপোর্টে কোনও অস্বাভাবিক কিছুই ধরা পরেনি। এর পর ব্রঙ্কোস্কপি করার সিদ্ধান্ত নেন চিকিত্সকরা। আর ব্রঙ্কোস্কপির রিপোর্ট দেখে অবাক হয়ে যান তারা। চিকিৎসকরা দেখেন, বৃদ্ধের নাক আর গলার ভিতরে আটকে রয়েছে দু’টি জ্যান্ত জোঁক। এই দু’টি জ্যান্ত জোঁকের কারণেই বৃদ্ধের শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছিল যার ফলে টানা দু’মাস অনবরত কাশি হচ্ছিল তার।

একটুও দেরি না করে বৃদ্ধের নাক আর গলার ভিতরে আটকে থাকা জ্যান্ত জোঁক দু’টিকে বের করার ব্যবস্থা করেন চিকিৎসকরা। উপিং কাউন্টি হাসপাতালের চিকিৎসকরা জানান, বৃদ্ধের নাক আর গলার ভিতরে আটকে থাকা জোঁক দু’টি লম্বায় প্রায় ৪ ইঞ্চি! চিকিৎসকদের অনুমান, স্থানীয় পাহাড়ি নদীর জল খাওয়ার সময় কোনও ভাবে এই দু’টি জোঁক বৃদ্ধের শরীরে ঢুকে গিয়েছিলো। দু’মাস আগে আকারেও খুব ছোট ছিল জোঁক দু’টি। ফলে কোনও ভাবে তা বৃদ্ধের নজর এড়িয়ে যায়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড