,

ম্যাচ বাতিল হওয়ায় ভক্তদের ক্ষতিপূরণ দেবেন ফেদেরার

news-image

স্পোর্টস ডেস্ক : লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার রাজধানী বোগোতায় গত ২২ নভেম্বর একটি ম্যাচ খেলার কথা ছিলো রজার ফেদেরারের। আলেক্সান্দার জেভরেভের বিপক্ষে সে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়নি।

রাজনৈতিক অস্থিরতার কারণে হঠাৎ করেই শহরটিতে ১৪৪ ধারা জারি করেন শহরের মেয়র। এর ফলে সে ম্যাচ স্থগিত করা হয় বলে জানিয়েছে সিনহুয়া। আগামী বছরের মার্চে ম্যাচটি পুনরায় অনুষ্ঠিত হতে পারে।

তবে ম্যাচ বাতিল হলেও ভক্তদের হতাশ হতে হচ্ছে না। অন্তত তাদের টিকেটের টাকা মার যাচ্ছে না। এটা নিশ্চিত করেছেন রজার ফেদেরারের এজেন্ট গডসিক। তিনি বলেন, হয় আমরা এই ম্যাচের জন্য নতুন তারিখ নির্ধারণ করব অথবা যারা টিকেট কেটেছিলেন তাদের টাকা ফেরত দেয়া হবে।

এল কলোম্বিয়ানো পত্রিকাকে এ কথা বলেছেন তিনি। তিনি আরো বলেন, এই ম্যাচ মায়ামি ওপেনের আগেই খেলা হবে। আগামী বছরের ২৩ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে মায়ামি ওপেন।

যদিও পরের ম্যাচটি জেভরেভের বিপক্ষেই হবে কি না সেটা নিশ্চিত নয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা