,

মঞ্জুকে মারধর এর ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে চার্জশিট

news-image

সঞ্জয় শীল, নবীনগর  : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মঞ্জুর করা মামলায় অভিযুক্ত ২২ জনের মধ্যে প্রধান আসামিসহ ৯ জনকে বাদ দিয়ে ১৩ জনের বিরুদ্ধে মামলার চার্জশিট দাখিল করা হয়।

বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুকে ৭ নভেম্বর বিএনপি’র কার্যালয়ে মারধরের ঘটনায় নবীনগর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ মাইনুদ্দিন মাইনু ও উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক হযরত আলী ও পৌর ছাত্র দলের সভাপতি আশরাফুল ইসলাম রুবেল সহ ২২ জন নেতাকর্মীকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন।

উক্ত মামলায় আজ বুধবার মামলার প্রধান আসামি সাবেক মেয়র মাইনুদ্দিন মাইনু সহ আরো ৯ জনকে বাদ দিয়ে ১৩ জনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট প্রদান করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) রাজু আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা