সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে প্রেমিকের কাছে ফিরিয়ে দিলেন স্বামী!

news-image

অনলাইন ডেস্ক : গল্পটা সিনেমার মতোই। যেন ব্লকবাস্টার হিন্দি সিনেমা ‘হাম দিল দে চুকে সানাম’ এর প্রায় হুবহু পুরাবৃত্তি। সালমান খান, ঐশ্বরিয়া রাই ও অজয় দেবগন অভিনীত ছবির মতো সত্যি কাহিনী ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ভোপালে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র এক খবরে বলা হয়, দীর্ঘ সাত বছর ধরে সংসার করছিলেন মহেশ ও সঙ্গীতা (ছদ্মনাম)। সংসার জীবনে দুই সন্তানের মা হয়েছেন সঙ্গীতা। এভাবে সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ করে সঙ্গীতার সঙ্গে তার পুরোনো প্রেমিকের দেখা হয়ে যায়। এরপর থেকেই ধীরে ধীরে তাদের পরিবারে অশান্তি নেমে আসে।

পুরোনো প্রেমিকের সঙ্গে নতুন করে দেখা হওয়ার পর থেকেই মনমরা হয়ে থাকেন সঙ্গীতা। মহেশ স্ত্রীর এমন দশা দেখে কারণ খুঁজতে গিয়ে জানতে পারেন- বিয়ের আগে স্ত্রীর প্রেমিককে তার শ্বশুর মেনে নিতে পারেননি। পরে পরিবারের চাপে সফটওয়্যার ইঞ্জিনিয়ার মহেশকে বিয়ে করতে বাধ্য হন ফ্যাশন ডিজাইনার সঙ্গীতা।

মহেশ মন খারাপ করে থাকা স্ত্রীর সঙ্গে আর বাকি জীবনটা কাটাতে চাইলেন না। স্থির করলেন, তিনি তার স্ত্রীকে তার পুরোনো প্রেমিকের কাছে ফিরিয়ে দেবেন। তিনি চাইলেন সঙ্গীতা যদি তার পুরোনো প্রেমিকের সঙ্গে ভালো থাকে, তবে তাই হোক। এছাড়া বিষয়টি নিয়ে তাদের পরিবারে অশান্তিও লেগে থাকতো।

মহেশ-সঙ্গীতা যখন পারিবারিক আদালতে যান তখন তাদের কাউন্সিলিংয়ের পরামর্শ দেওয়া হয়েছিল। কাউন্সিলিংয়ের সময় মহেশ জানান, তিনি বারবার তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু কোনো লাভ হয়নি। সঙ্গীতাও পুরোনো প্রেমিকের কাছে ফিরতে চান। তিনিও আদালতের কাছে একই কথা বলেন।

মহেশ আদালতকে জানান, তিনি চান না তার আর সঙ্গীতার সম্পর্কের প্রভাব তাদের সন্তানদের ওপর পড়ুক। তাই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ডিভোর্সের পর মহেশ সন্তানদের তার কাছে রাখার আবেদন জানিয়েছেন। সঙ্গীতাও মহেশের এ আবেদনের বিরোধিতা করেননি।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে