,

হেফাজতের মালিক আল্লাহ, টেটা-বল্লম নয় : সরাইল থানার ওসি

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে ও এলাকায় প্রভাব বিস্তারে সমাজে দাঙ্গা-মারামারি সৃষ্টি করে, তাদের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসি সাহাদাত হোসেন টিটো বলেছেন, ‘আদার বেপারি জাহাজের খবর নেওয়া ঠিক না।’ কিছু লোক আছে, ধর্মের নিয়নীতি মানে না, সৃষ্টিকর্তার দেখানো পথে চলে না, অথচ ধর্মের নানা ব্যাপার নিয়ে অতি বাড়াবাড়ি করে থাকে। ধর্ম ভীরু মানুষকে ভুল ব্যাখা দিয়ে উসকে দেয়, সমাজে দাঙ্গা লাগাতে চায়। এসব মানুষ সমাজের কল্যাণ চায় না। তাই ওই শ্রেণীর মানুষদের কাছ থেকে সবাইকে সতর্ক থাকার আহবান জানান ওসি সাহাদাত হোসেন।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাহবাজপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন, সরাইল সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন।

শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রাজীব আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওসি সাহাদাত হোসেন আরও বলেন, দাঙ্গা প্রবণ সরাইলকে একটি শান্তির সরাইলে পরিণত করার জন্য উপজেলার বিভিন্ন এলাকায় একের পর এক ‘দেশীয় অস্ত্র সমর্পন ও শান্তির শপথ’ অনুষ্ঠান করে যাচ্ছে পুলিশ। তিনি বলেন, আল্লাহ’র ওপর ভরসা রাখতে হবে। নিজের নিরাপত্তার জন্য ঘরে টেটা, বল্লম রাখা সঠিক না। হেফাজতের মালিক আল্লাহ। তাই টেটা, বল্লমের ওপর আস্থা রাখা উচিত নয়।

অনুষ্ঠানে দাঙ্গাকে না বলে শান্তির পক্ষে বক্তব্য রাখেন স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিগণ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা