সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওসি সাহেব দেখতে সুন্দর, মানুষ ভয়ঙ্কর, জানালেন উপজেলা চেয়ারম্যান

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর গ্রামবাসী সকলকে দেশীয় অস্ত্র পুলিশের কাছে জমা দেওয়ার আহবান জানিয়ে বলেন, “আসুন দেশীয় অস্ত্র জমা দিব, সন্ত্রাস-দাঙ্গামুক্ত সরাইল গড়বো।” এসময় তিনি সকলকে যার যার হেফাজতে থাকা দেশীয় অবৈধ অস্ত্র পুলিশের কাছে আনুষ্ঠানিক জমা দিতে বলেন।

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা স্কুল মাঠে দেশীয় অস্ত্র সমর্পন ও শান্তির পক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।

উপজেলা চেয়ারম্যান আরও বলেন, “আমাদের ওসি সাহেব দেখতে সুন্দর, তবে তিনি মানুষ ভয়ঙ্কর।” আজকে যদি আপনারা দেশীয় অস্ত্র জমা না দেন, তাহলে দেখবেন দু-তিন দিন পর পুলিশ এসে ঘরে ঘরে তল্লাশি চালাবে। মাটি খুঁড়ে দেশীয় অস্ত্র বের করবে পুলিশ। তখন কারো’র কাছে দেশীয় অস্ত্র পাওয়া গেলে, অস্ত্র আইনে আপনাদের ধরা হবে। ইতোমধ্যে সদরের বড্ডাপাড়া গ্রামে পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে, কয়েকজনের বিরুদ্ধে মামলাও হয়েছে। তাদের হয়ে আমি নিজে বলেছি, কিন্তু ওসি সাহেব জানালেন শুধু বড্ডাপাড়া নয়, উপজেলার সকল এলাকায় এ অভিযান চালানো হবে। তাই সকলেই সাবধান হয়ে যান।

ঝগড়া-মারামারির প্রসঙ্গে চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর বলেন, আমরা যারা সরাইল উপজেলার বাইরে বেড়াতে যাই, তখন যদি কেউ আমাদের বাড়ি জিজ্ঞাস করে কোথায়? উত্তরে যদি বলি সরাইল বাড়ি, তখন ভাল মন্দ না জিজ্ঞাস করেই প্রথমে যে কথা বলে- ‘আপনাদের সরাইলে এত ঝগড়া কেন?’ তখন আমরা কোন আর উত্তর দিতে পারি না।

কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে