,

নানা বাড়ি বেড়াতে যাওয়া হল না বাপ্পি’র

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : বাড়ি থেকে বেরিয়ে পাশের গ্রাম নানা বাড়িতে বেড়াতে রওয়ানা হল বাপ্পি মিয়া (৯)। মহাসড়ক পারাপারের সময়ে বেপরোয়া গতির সোহাগ পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত বাপ্পি সরাইল সদর ইউপির শ্রীডোবা গ্রামের ইসহাক মিয়ার ছেলে।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘাতক ঢাকা মেট্টো ব ১৫-২০৫৯ নম্বরের বাসটি পুলিশ আটক করেছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আমির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যাত্রীবাহী বাসটি আটক করা হয়। চালক আগেই পালিয়ে যান। এ বাসের যাত্রীরা পুলিশকে জানিয়েছে, বাসটি বেপরোয়া গতিতে মহাসড়কে চলছিল। চালককে বার বার সতর্ক করা হলেও তা কর্ণপাত করেনি।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে তিনি জানান, সোহাগ পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া ফিরছিল। শিশু বাপ্পি মহাসড়ক পারাপারের সময়ে বেপরোয়া গতির এ বাস ধাক্কা দিলে সে পাশে ছিটকে পড়। স্থানীয়রা তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এস.আই আমির উদ্দিন জানান, এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি