,

দাঙ্গা-মারামারিতে উন্নয়ন হয়না, মানুষের হয়রানি বাড়ে : এসপি

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেছেন, দাঙ্গা-মারামারি কোনো দেশের উন্নয়নের জন্য ভালো না। মারামারি হলে মানুষের হয়রানি বাড়ে। থানায় ও কোর্টে যেতে হয়, এলাকায় সালিশ হয়। এতে অর্থ ব্যয় হয়, মাঝখানে কোনো উন্নয়ন হয়না। একটি পরিবার পিছিয়ে পড়ে। ছেলে-মেয়ে বিয়ে দিতে গেলে নানা প্রশ্ন উঠে। অনেকে বলাবলি করেন এই ছেলে অথবা মেয়ের বাবা মারামারি করে, মানুষ ভালো না। এটা ভালো লক্ষণ না।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে জেলার সরাইল উপজেলায় মাদক, জুয়া ও দাঙ্গামুক্ত সরাইল গড়ার লক্ষ্যে অরুয়াইল গ্রামবাসীর উদ্যোগে “দেশীয় অস্ত্র সমর্পণ ও শান্তির পক্ষে শপথ” অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে পুলিশ সুপার এসব কথা বলেন।

অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠানে পুলিশ সুপার উপস্থিত গ্রামবাসীর উদ্দেশ্যে আরো বলেন, আপনার সন্তান আপনার আর্শিবাদ। আপনি মারামারিতে জড়ালে, আপনার সন্তান তা-ই শিখবে। সে উৎসাহ পাবে, ভাববে আমার বাবা খুবই শক্তিশালী, কথায় কথায় মারামারি করে। আমিও বাবার মতো শক্তিশালী হবো। এতে আপনি এবং আপনার সন্তান দু’জনেরই ভবিষ্যৎ অন্ধকার। তিনি বলেন, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তা বলেছেন “তোমার আচার-ব্যবহার ও মুখের কথার কারণে যদি কেউ কষ্ট পায়, তাহলে তুমি ঈমানদার নও।” সেক্ষেত্রে আমরা কেন মারামারি করবো। একজন মানুষ হয়ে অপর মানুষের ওপর হামলা করবো। আমাদেরকে এসব পরিহার করতে হবে।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাদাত হোসেন টিটো’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ আলমগীর হোসেন (পিপিএম) ও সরাইল সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদ্য অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মকবুল হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান, সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুল হক, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া, পাকশিমুল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে দাঙ্গা-মারামারিকে না বলে গ্রামবাসী পুলিশের কাছে দেশীয় অস্ত্র জমা দিয়ে শান্তির পক্ষে শপথ নেন। শপথ বাক্য পাঠ করান ওসি সাহাদাত হোসেন টিটো।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা