,

সংবাদ প্রকাশের পর সেই অবৈধ মার্কেট গুড়িয়ে দিলেন ইউএনও

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : অবশেষে সরকারি জায়গায় গড়ে তোলা সেই অবৈধ মার্কেট গুড়িয়ে দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউপির বুড্ডা গ্রামে ইউএনও সরেজমিন উপস্থিত থেকে সরকারি এ জায়গা দখলমুক্ত করেন। এরআগে রোববার রাতে ‘আমাদের ব্রাহ্মণবাড়িয়া ডটকম’ জাতীয় অনলাইন সহ বিভিন্ন মিডিয়ায় সরকারি জায়গায় সেই অবৈধ মার্কেট নির্মাণ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে প্রশাসন বিষয়টি আমলে নেন।

জানা যায়, বুড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সরকারি জায়গা দখলে নিয়ে সেখানে মার্কেট নির্মাণ করছিলেন স্থানীয় সোহাগ মিয়া নামে এক প্রভাবশালী ব্যক্তি। কিছুদিন আগে সেই সরকারি জায়গা কাবিখা বরাদ্দ দিয়ে ভরাট করে দেন স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার। এ কাজে তাঁরা সোহাগ মিয়ার কাছ থেকে দুই লক্ষ ৫০ হাজার টাকা নেন বলে এলাকায় অভিযোগ আছে।

এছাড়াও সরকারি জায়গায় সেই মার্কেট বহাল তবিয়তে থাকার আশ্বাস দিয়ে স্থানীয় একাধিক সাংবাদিক ২০ হাজার টাকা ঘুষ নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

এদিকে সকল কিছুর ঊর্ধ্বে থেকে সরকারি জায়গা দখলমুক্ত করায় স্থানীয় লোকজন ইউএনওকে ধন্যবাদ জানান। তাদের দাবি, এই জায়গা যেন প্রভাবশালীরা ফের দখল করতে না পারে, সেই ব্যবস্থা প্রশাসন করবেন।

সরাইল ইউএনও (ভারপ্রাপ্ত) ফারজানা প্রিয়াংকা জানান, অনলাইন মিডিয়ার মাধ্যমে সরকারি জায়গায় সেই অবৈধ মার্কেট নির্মাণের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক সরেজমিন গিয়ে এর সত্যতা পাই। মার্কেট গুড়িয়ে দিয়ে সরকারি জায়গা দখলমুক্ত করেছি। সরকারের এক ইঞ্চি জায়গাও দখল করতে দেওয়া হবেনা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা