,

ব্রাহ্মণবাড়িয়ায় রেলের জায়গায় শতাধিক দোকান উচ্ছেদ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা একটি মার্কেট উচ্ছেদ করেছে রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাটপাড়া মৌজাস্থ বড়হরন এলাকায় রেলওয়ের স্টেট বিভাগ এ উচ্ছেদ পরিচালনা করে।

রেলওয়ে সূত্রে জানা যায়, বড়হরন এলাকায় রেলগেট সংলগ্ন প্রায় ৪৮ শতক জায়গার ওপর তিন বছর আগে এই মার্কেট নির্মাণ করা হয়। মার্কেটে ১০৬টি দোকান করা হয়। স্থানীয় বড়হরন ইসলামিয়া দাখিল মাদ্রাসার নামে এই জায়গা দখল করে মার্কেট তৈরি করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাবেক নেতা আবদুস সালাম মেম্বার, মাদ্রাসার সুপার সুলতান মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এলেম খান।

সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীনের নেতৃত্বে ওই জায়গায় উচ্ছেদে অভিযান শুরু হয়। অভিযানকালে রেলওয়ের পক্ষে সেখানে ছিলেন রেলওয়ের সহকারী স্টেট অফিসার অহিদুন নবী, কানুনগো ইকবাল মাহমুদ ও সার্ভেয়ার ফারুক হোসেন।

সহকারী স্টেট অফিসার অহিদুন্নবী বলেন, এর আগে এখানকার অবৈধ দখলকারীদের নোটিসও করা হয়েছিল। কিন্তু তারা জায়গা দখলমুক্ত করেননি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ দখলের কথা অস্বীকার করে ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার সুলতান উদ্দিন আহমেদ বলেন, তারা কৃষিজমির নামে বন্দোবস্ত নিয়ে সেখানে মার্কেট বানিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা