,

প্রথমে অস্ত্র জমা নিব পরে অস্ত্র উদ্ধারে নামবো, বললেন সরাইল ওসি

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ওসি সাহাদাত হোসেন টিটো বলেছেন, প্রথমে আনুষ্ঠানিকভাবে দেশীয় অস্ত্র জমা নিব, পরে চিরুনি অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধারে নামবো। তখন কারো ঘরে অবৈধ দেশীয় অস্ত্র পাওয়া গেলে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা নিব।

শনিবার (২ নভেম্বর) বিকেলে সরাইল উপজেলার চুন্টা ইউপি সদরে মাদক, জুয়া ও দাঙ্গামুক্ত সরাইল গড়ার লক্ষ্যে দেশীয় অস্ত্র সমর্পন ও শান্তির পক্ষে শপথ অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চুন্টা ইউনিয়ন পরিষদের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ওসি সাহাদাত হোসেন টিটো তাঁর বক্তব্যে আরো বলেন, এখন দেশীয় অস্ত্র জমা দিলে পুলিশ এটিকে স্বাভাবিক হিসেবে নিবে। পরে কারো ঘরে এসব অস্ত্র পাওয়া গেলে তাকে আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে কোনো তদবির কাজে আসবে না। ইতিমধ্যে পুলিশ উপজেলা সদরের বড্ডাপাড়া গ্রামে অভিযান চালিয়ে কিছু দেশীয় অবৈধ অস্ত্র উদ্ধার করেছে। কয়েকজনের নামে অস্ত্র আইনে মামলাও হয়েছে। অনেক তদবির এসেছে, পুলিশ এসব আমলে নেয়নি।

চুন্টা ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- সরাইল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. শের আলম মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মো. আরব আলী, সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নূরুল হক, এস আই সহিদ মিয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হীরা মিয়া। বক্তারা বলেন- মাদক, জুয়া ও দাঙ্গামুক্ত সরাইল গড়তে সকল শ্রেণীপেশার মানুষকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।

অনুষ্ঠানে স্থানীয় লোকজন দাঙ্গাকে না বলে পুলিশের কাছে দেশীয় অস্ত্র জমা দিয়ে শান্তির পক্ষে শপথ নেন। শপথ বাক্য পাঠ করান ওসি সাহাদাত হোসেন টিটো।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি