,

সরাইলে দুই ভূয়া সাংবাদিক আটক

news-image

আরিফুল হক সুুুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় প্রতারণা করে অর্থ আদায় ঘটনায় দুই ভূয়া সাংবাদিককে আটক করেছে পুলিশ। উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর এলাকা থেকে বুধবার বিকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, আশুগঞ্জ উপজেলার হাবিবুর রহমান (৪৮) ও জাকির হোসেন (৫০)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আটক দুই ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে বাঙ্গালির একুশে নামক মাসিক পত্রিকায় বিশেষ প্রতিবেদন প্রকাশ করার কথা বলে স্থানীয় একাধিক ব্যক্তির নিকট থেকে অর্থ হাতিয়ে নেন। একপর্যায়ে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বজলুর রহমান ভূঁইয়াসহ স্থানীয় লোকজনের কাছ থেকে একই কথা বলে অর্থ দাবি করেন। তাদের গতিবিধি ও আচরণ সন্দেহ হলে স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে তাৎক্ষণিক সরাইল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে সার্বিক খোঁজ খবর নেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারজানা প্রিয়াংকা বলেন, সংবাদ প্রকাশের কথা বলে সাধারণ জনগণের কাছ থেকে টাকা আদায়ের বিষয়টি সাংবাদিক পরিচয়দানকারী হাবিবুর রহমান স্বীকার করেছেন। সাংবাদিক হিসেবে তারা তাদের বৈধ কোনো পরিচয় নিশ্চিৎত করতে পারেনি। এভাবে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করা স্পষ্টতই প্রতারণা।

এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত হোসেন টিটো বলেন, আটকৃত দুইজন সাংবাদিক পরিচয় দানকারী কোন সঠিক পরিচয় দেখাতে পারেননি। তাই প্রতারণা করে অর্থ আদায়ের ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা