,

আইজিপি’র সম্মাননা স্মারক পেলেন মৃধা আহমেদুল কামাল

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ট কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামালকে ‘সম্মাননা  স্বারক’ প্রদান করলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)।

শনিবার (২৬ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ পালন অনুষ্ঠানে জেলা প্রশাসক হায়ত-উদ-দৌলা, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান ও পৌর মেয়র নায়ার কবির আনুষ্ঠানিক আইজিপি’র প্রদানকৃত সম্মাননা ক্রেষ্ট  ও সম্মাননা স্মারক পত্র মৃধা আহমেদুল কামালের হাতে তুলে দেন।

২৬ অক্টোবর আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী’র স্বাক্ষরিত সম্মাননা স্মারক পত্রে তিনি উল্লেখ করেন, কমিউনিটি পুলিশিং এর সরাইল থানা কমিটির সভাপতি মৃধা আহমেদুল কামালকে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হল। তিনি আরো উল্লেখ করেন, এ স্বীকৃতি কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করবে বলে দৃঢ় বিশ্বাস।

এদিকে পুলিশের আইজিপি’র দেওয়া এ সম্মাননা স্মারক অর্জন করায় মৃধা আহমেদুল কামালকে সরাইল উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি