,

মহাসড়কে ওসির হাতে রজনীগন্ধা চালকের মুখে হাসি

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়ে কিছুক্ষণ পর পর চলন্ত বিভিন্ন ধরণের হালকা ও ভারী যানকে থামানোর সিগন্যাল দেয় হাইওয়ে পুলিশ। কিছুটা ভয়ভীতি নিয়ে চালক যান থামাতেই রজনীগন্ধাসহ হাত বাড়িয়ে দেন হাইওয়ে ওসি, শুভেচ্ছা জানান চালককে। খোদ পুলিশের ওসির হাতে রজনীগন্ধার শুভেচ্ছা পেয়ে আনন্দে আত্মহারা চালকেরা।

মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর নাগাদ মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ে এ দৃশ্য পথচারীসহ অনেকের নজর কাড়ে। অনেকে এ কাজে পুলিশের প্রশংসা করেন।

জানা যায়, মঙ্গলবার সারাদেশের ন্যায় এখানকার খাঁটিহাতা হাইওয়ে থানাপুলিশ ও স্থানীয় সবুজ সংঘ সমাজকল্যাণ সংস্থা ও শ্রমিক সংগঠনের সমন্বয়ে মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড় এলাকায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে এখানে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম।

পরে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে হাইওয়ে ওসি মাঈনুল ইসলাম মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানের শতাধিক চালককে রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা