,

সরাইলে তিতাস নদী থেকে মাটি তুলে ইট তৈরি করছে ‘আমানত ব্রিকস’

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় তিতাস নদী থেকে মাটি তুলে ইট তৈরি করছে স্থানীয় ‘আমানত ব্রিকস’ নামে একটি ইটভাটা। এ ঘটনায় এলাকার পরিবেশ বান্ধব লোকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

রোববার বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, শাহবাজপুর মৌলভীবাজার তিতাস নদীর পাড়েই গড়ে ওঠেছে আমানত ব্রিকস। সেখানে ইট তৈরির জন্যে কয়েকদিন যাবত বেকু মেশিনে তিতাস নদী থেকে এলোপাতাড়ি মাটি কেটে নিচ্ছে আমানত ব্রিকস কর্তৃপক্ষ। নদী থেকে উত্তোলন করা মাটি কয়েকটি ট্রাক্টরে করে নেওয়া হচ্ছে পাশেই আমানত ব্রিকস এর মাঠে। নানা প্রক্রিয়ার পর শ্রমিকেরা এ মাটি দিয়ে ইট তৈরি করছেন। স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, তিতাস নদীরপাড়ে গড়ে ওঠা আমানত ব্রিকস এর মালিক একজন প্রভাবশালী ব্যক্তি। এখানে নিয়মনীতির তোয়াক্কা না করেই ব্রিকস ফিল্ডের কর্মকা- পরিচালিত হচ্ছে। কিছু দিন যাবত তিতাস নদী থেকে বেকু মেশিনে মাটি তুলে এ ব্রিকসে ইট তৈরি করা হচ্ছে। এসব দেখেও সংশ্লিষ্টরা নীরব রয়েছেন।

এদিকে এই ইটভাটায় মাটি সরবরাহকারি ঠিকাদার শাহবাজপুর এলাকার বাসিন্দা আইয়ূব খান বলেন, নদী থেকে মাটি তোলা হচ্ছে না। আমরা বর্ষাকালে বিভিন্ন লোকদের কাছ থেকে প্রায় এক কোটি টাকার মাটি কিনে তিতাস নদীতে ডুবিয়ে রেখেছিলাম, সেই মাটি এখন বেকু দিয়ে নদী থেকে তোলা হচ্ছে। আমানত ব্রিকস এর ম্যানেজার সুশাঙ্ক দাস বলেন, এ মাটি বিভিন্ন লোকের জমি থেকে বর্ষাকালে নৌকা দিয়ে সংগ্রহের পর তারা আমাদের কাছে বিক্রি করেন। সেইসময়ে কেনা মাটি নদীতে রাখা হয়। এখন বেকু মেশিনে তোলা হচ্ছে।

এ ব্যাপারে জানতে সোমবার (২১ অক্টোবর) যোগাযোগ করা হলে পানি উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস এ প্রতিবেদককে বলেন, এভাবে নদী থেকে মাটি উত্তোলন বেআইনি কাজ। আমি এখনই ঘটনাস্থলে লোক পাঠাচ্ছি।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি