,

ব্রাহ্মণবাড়িয়ায় শিয়ালের মাংস ও কলিজাসহ আটক ২, দন্ড

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ২০ কেজি শিয়ালের মাংস ও ১০ কেজি কলিজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার সরাইল-বিশ্বরোড বাসস্ট্যান্ড থেকে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ তাদের আটক করে। আটকরা হলেন- হবিগঞ্জের লাখাই উপজেলার মোরাছুড়ি এলাকার মাদু মিয়ার ছেলে আজত আলী (২২) ও একই এলাকার সাবু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (২০)।

পুলিশ জানিয়েছে, ঢাকার পূর্বরামপুরা এলাকার আল মেজবান নামে একটি মাংসের দোকান থেকে কম দামে শিয়ালের মাংস ও কলিজা কিনে এনে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকার রেস্টুরেন্টে গিয়ে খাসির মাংস বলে বিক্রি করছিল ওই দুই যুবক। ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলি এলাকার একটি রেস্টুরেন্টে ছয় কেজি মাংস ও কলিজা বিক্রি করেছে তারা। সরাইল-বিশ্বরোড বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্টুরেন্টে বিক্রি করার সময় তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে শিয়ালের ২০ কেজি মাংস ও ১০ কেজি কলিজা জব্দ করা হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভ্রাম্যামাণ আদালতের আদালতের মাধ্যমে সরাইল উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াংকা আরজত আলীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। আর সাদ্দাম হোসেনকে পাঁচ হাজার টাকার জরিমানা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি