,

সরাইলে পুকুরে বিষ দিয়ে ২০ লাখ টাকার মাছ নিধন

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দূর্বৃত্তরা একটি পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে প্রায় সাড়ে ৩ একর পুকুরের অন্তত ২০ লাখ টাকার মাছ মারা গেছে। রোববার (২০ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, উপজেলার শাহজাদাপুর গ্রামের মামুন খান (৪৫) হাওর এলাকা বাড়মুইশা নামক স্থানে প্রায় সাড়ে তিন একর একটি পুকুরে দীর্ঘদিন যাবৎ মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন। ভোররাতে কে বা কারা ওই পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে সব মাছ মরে ভেসে ওঠে।

ভুক্তভোগী মামুন খান বলেন, এতে আমার পুকুরের ২০ লাখ টাকার মাছ মারা গেছে। এখন আমার পথে বসা ছাড়া কোনো উপায় নেই। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
সরাইল থানার পরিদর্শক (তদন্ত) নুরুল হক বলেন, মাছ নিধনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি