,

বিদ্যালয় ভবনের পরিত্যক্ত জায়গায় মাদক লুকিয়ে বিক্রি করতেন সোহাগ

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বালিকা উচ্চ বিদ্যালয় ভবনের সিঁড়ির নীচে একটি পরিত্যক্ত নোংরা জায়গায় মাদক লুকিয়ে রেখে দীর্ঘদিন যাবত ব্যবসা করতেন সোহাগ মিয়া (২৮) নামে এক যুবক। অবশেষে পুলিশ উপজেলা সদরে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মাদক সহ সোহাগকে গ্রেফতার করে। সোহাগ সদরের হালুয়াপাড়া গ্রামের এরশাদ আলীর ছেলে।

অভিযানের নেতৃত্বে থাকা সরাইল থানার সহকারী উপ-পরিদর্শক মো. শাহজালাল এ প্রতিবেদককে বলেন, সোহাগ চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যমতে সরাইল বালিকা উচ্চ বিদ্যালয় ভবনের সিঁড়ির নীচে আবর্জনার স্তুপ থেকে ২৬ পিছ ইয়াবা ও দুই বোতল ভারতীয় ফেনসিডিল বের করে আনে সোহাগ নিজেই।

এসময় আশপাশের দোকানের ব্যবসায়ীসহ পথচারী লোকজন উপস্থিত ছিলেন। গ্রেফতারের পর সোহাগ কয়েকজনের নাম বলেছে পুলিশের কাছে, যারা তাকে দিয়ে এই মাদক ব্যবসা করায়। বালিকা বিদ্যালয়ের সেই পরিত্যক্ত জায়গায় মাদক লুকিয়ে ব্যবসা করতো সোহাগ। নিয়মিত মামলা রুজুর পর তাকে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি