,

ভেসেছে মানবতা কেঁদেছেন মানুষ

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল  : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউপির দত্তপাড়া গ্রামের একটি পুকুরে কাটুন বন্দি অবস্থায় এক নবজাতকের লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। বুধবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সরাইল থানার উপ-পরিদর্শক শহীদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

এলাকাবাসী জানান, বুধবার সকালে এক কৃষক গবাদিপশুর জন্য ঘাস তুলে এ পুকুরে ধৌত করার সময়ে একটি কাটুনে নবজাতকের লাশ পানিতে ভাসতে দেখেন। পরে তিনি বিষয়টি স্থানীয় এক জনপ্রতিনিধিকে জানান। এ ঘটনা জানাজানি হলে এলাকার শত শত মানুষ এ পুকুরপাড়ে ভীড় জমান।প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম জানান, নবজাতকের মৃতদেহ কাটুনে বন্দি অবস্থায় পুকুরের পানিতে ভাসছিল। এ দৃশ্য দেখে উপস্থিত অনেকেই কেঁদেছেন।

সরাইল উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম বলেন, আমার বাড়ির পাশেই এ ঘটনা। আমি ঘটনাস্থলে গিয়ে দেখে বিষয়টি পুলিশকে অবগত করি। তিনি বলেন, যে-ই এই জঘন্য কাজ করেছে, সে আসলে মানুষ না পশুর চেয়েও জঘন্য।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি