,

সরাইলে পরগনা সম্পাদককে সংবর্ধনা রিপোর্টার্স ইউনিটির

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে নিয়মিত প্রকাশিক ‘সাপ্তাহিক পরগনা’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ইউসুফকে সংবর্ধনা দেওয়া হয়েছে উপজেলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে। পত্রিকাটি সরাইল উপজেলায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এ সংবর্ধনা দেওয়া হয়।

সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সদরে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। এতে ‘পরগনার’ সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ইউসুফ তার বক্তব্যে বলেন, সকলের সহযোগিতা ও ভালোবাসায় সাপ্তাহিক পরগনা সুনামের সাথে ১৫ বছর অতিক্রম করেছে। পত্রিকাটি এখানে মানুষের উন্নয়নের জন্য কাজ করছে। সাম্প্রতিক সময়ে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য রিপোর্টার্স ইউনিটির ইতিবাচক কর্মকাণ্ডকে স্বাগত জানিয়ে সকল সদস্যদের অভিনন্দন জানান পরগনা সম্পাদক। এসময় পরগনার জন্য রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সহযোগিতা চান তিনি।

রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নুরুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আরিফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক রাকিবুর রহমান রকিব, দফতর সম্পাদক মোঃ শাহগীর মৃধা, প্রচার ও প্রকাশনা সম্পাদক অহিদুজ্জামান লস্কর অপু, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার প্রতিনিধি সুদীপ দত্ত তনু, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি আবদুল আউয়াল খান প্রমূখ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা