,

সরাইল রাজাপুর থেকে সিঙ্গাপুর পর্যন্ত বাঁধ নির্মাণ হচ্ছে

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মেঘনা নদী তীরবর্তী রাজাপুর গ্রাম থেকে সিঙ্গাপুর গ্রাম পর্যন্ত ৩৯ কোটি টাকা ব্যায়ে ‘নদী তীর রক্ষা বাঁধ’ নির্মাণ হচ্ছে। এতে উপজেলার অরুয়াইল ইউপির রাজাপুর, কাকরিয়া, সিঙ্গাপুর ও চর কাকরিয়া এই চার গ্রাম নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা পাবে। ইতোমধ্যে এ বাঁধ নির্মাণের মালামাল আনা শুরু হয়েছে। শ্রমিকদের থাকার জন্যে শেড নির্মাণ করা হচ্ছে।

এতে নদী তীরবর্তী সেই চার গ্রামের অন্তত ১৫ হাজার মানুষের মাঝে ঈদের আনন্দ বইছে। গ্রামবাসী তাদের দীর্ঘ বছরের দুঃখ লাঘবের জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি স্থানীয় ইউপির সাবেক সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল হাকিমকে নিয়ে তারা গর্ববোধ করছেন, যিনি এ বাঁধ নির্মাণ করাতে বিগত ২০১৬ সাল থেকে বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ চালিয়ে গেছেন।

কাকরিয়া গ্রামের বাসিন্দা স্থানীয় স্কুল শিক্ষক আসিফ ইকবাল খোকন বলেন, মূলত আমাদের বাড়ি ছিল রাজাপুর গ্রামে। অনুমান ৪৫ বছর আগে নদী ভাঙ্গনে ঘরবাড়ি বিলিন হয়ে গেলে আমরা কাকরিয়া গ্রামে নতুনভাবে বাসস্থান গড়ে তুলি। শুধু আমরাই নই, নদী ভাঙ্গনে এ গ্রামের অন্তত দুই শতাধিক পরিবার তাদের ভিটামাটি হারিয়েছেন। এখনও এখানে নদী ভাঙ্গন অব্যাহত আছে।

সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল হাকিম বলেন, এখানকার নদী ভাঙ্গনে আমার বাপ-দাদার ভিটামাটি ১৯৭২ সালে বিলিন হয়ে গেছে। মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান সহ রাজাপুর গ্রামের শত শত বাড়ি নদী গর্ভে তলিয়ে গেছে। আমার অঙ্গীকার ছিল আমাদের মতো এখানকার নদী তীরবর্তী গ্রামগুলোর আর কোন পরিবার যেন ভিটামাটি হারা না হন। সকলের সহযোগিতায় আমি এতে সফল হয়েছি। এতে সংশ্লিষ্ট সকলের কাছে আমি কৃতজ্ঞ।

এ বিষয়ে রোববার (১৩ অক্টোবর) পানি উন্নয়ন বোর্ড এর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস বলেন, মেঘনা নদী তীরবর্তী রাজাপুর থেকে সিঙ্গাপুর গ্রাম এলাকা পর্যন্ত ৩৯ কোটি ৩৭ লক্ষ টাকা ব্যায়ে ১২০০ মিটার দৈর্ঘ্য নদী তীর রক্ষা বাঁধ নির্মাণ করা হবে। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এ কাজ তিন স্তরে বাস্তবায়ন হবে। প্রথম ও দ্বিতীয় স্তরের টেন্ডার পেয়েছে ঢাকার মেসার্স ডলি কনস্ট্রাকশন নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। তৃতীয় স্তরের টেন্ডার প্রক্রিয়াধীন। কয়েকদিনের মধ্যে সেখানে পাথরের ব্লক তৈরির কাজ শুরুর পর বাঁধ নির্মাণ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা