,

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ জন নিহত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজলার শ্রীরামপুর গ্রামের পূর্বপাড়া মহল্লার কাচারীমোড়ের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শ্রীরামপুর গ্রামের পূর্বপাড়া মহল্লার শাহ্ আলম মিয়ার ছেলে বায়জীদ মিয়া (১৮) ও একই গ্রামের খলিল মিয়ার ছেলে মো. আলমগীর হোসেন (২০)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানিয়েছে পুলিশ। নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত রায় বিষয়টি নিশ্চিত করে জানান, বায়জীদ ও আলমগীর শ্রীরামপুর গ্রামের পূর্বপাড়া মহল্লার কাচারীমোড়ের একটি চায়ের দোকানে কাজ করতেন।
 মঙ্গলবার রাতে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দেখে দোকানে এসে ঘুমিয়ে পড়েন তারা। রাত ৩টার দিকে দোকানে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই বায়জীদ ও আলমগীর মারা যান। পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী