সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ, মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ

news-image

সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মো. পারভেজ মিয়া নামে এক যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ। তার বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকা সহ চাঁদাবাজি’র অভিযোগ রয়েছে। তিনি উপজেলার শাহবাজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

স্থানীয় লোকজন জানান, শাহবাজপুর এলাকায় মাদক বেচাকেনার একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। এলাকাটি ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হওয়ায় এখানে মাদক ব্যবসা এখন জমজমাট। জেলার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং পাশ্ববর্তী হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার তেলিয়াপাড়া ও মাধবপুর উপজেলার মনতলা সীমান্ত এলাকা থেকে এখানে বিভিন্ন প্রকার মাদক নিয়ে আসা হয়। আর এখান থেকে মাদক পাচার করা হয় সরাইল উপজেলা সহ পাশ্ববর্তী কিশোরগঞ্জ জেলার ভৈরব ও নরসিংদী জেলার বিভিন্ন উপজেলায়। আর এই মাদক সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছেন শাহবাজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. পারভেজ মিয়া।

অভিযোগ রয়েছে, শুধু এই মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেই একসময়ে বিএনপি রাজনীতিতে সম্পৃক্ত থাকা পারভেজ ক’বছর আগে কৌশল খাটিয়ে আওয়ামী রাজনীতিতে ঢুকে যুবলীগের সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নেন। এবিষয়ে জানতে এলাকায় খোঁজ করলে যুবলীগ নেতা পারভেজ মিয়াকে পাওয়া যায়নি। তার ব্যক্তিগত মুঠোফোনে সাংবাদিকরা একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। এ যুবলীগ নেতার ঘনিষ্ট কয়েকজন জানান, পুলিশের গ্রেফতার এড়াতে তিনি এলাকাতেই গাঢাকা দিয়ে আছেন, তবে মাঝেমধ্যে রাতে এলাকায় দেখা যায়।

এদিকে অনুসন্ধানে জানা যায়, যুবলীগ নেতা পারভেজ নিজে তেলিয়াপাড়া সীমান্ত এলাকা থেকে মাদকের একটি চালান নিয়ে আসার সময়ে পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর বাজার এলাকায় গত ২৬ সেপ্টেম্বর রাতে পুলিশের হাতে ধরা পড়ে। তবে মাদক ও বহনকারী মোটরসাইকেল সহ সৈয়দ ইমন ও সজিব মিয়া নামে তার দুই সহযোগী পুলিশের হাতে আটক হলেও কৌশলে যুবলীগ নেতা পারভেজ সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হন। এ ঘটনায় পারভেজ সহ আটকৃতদের বিরুদ্ধে পুলিশের এস.আই জহিরুল ইসলাম ভূইয়া বাদী হয়ে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলা নং-২৩, জি.আর ২৮৬।

সরাইল উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তু বলেন, পারভেজ যুবলীগের কেউ নই। সে একজন তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী। তার নামে একাধিক মামলা রয়েছে। মাদক ব্যবসা করতেই সে একটি বিতর্কিত কমিটি গঠন করিয়ে নিজেকে সাধারণ সম্পাদক দাবি করে আসছে। সে বিভিন্ন সময়ে দুর্নীতিবাজ পুলিশ অফিসারদের সহযোগিতায় বীরদর্পে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। আমরা ইতোমধ্যে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি এবং পারভেজকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে দাবি জানিয়েছি।

সরাইল থানার ওসি সাহাদাত হোসেন টিটো বলেন, যুবলীগ নেতা পারভেজ মিয়ার বিরুদ্ধে মাদক বেচাকেনার অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতার করতে ইতোমধ্যে মাঠে পুলিশের দুটি টিম কাজ করছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে