সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিখোঁজ ১৪

news-image

আরিফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বৈশামুড়া নামক স্থানে সোমবার (৭ অক্টোবর) বিকেলে যাত্রীবাহী বাস ও শ্রমিক বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক সহ ১৪ শ্রমিক নিখোঁজ রয়েছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন দাবি করেন এ দূর্ঘটনায় পাঁচজন শ্রমিক ঘটনাস্থলে মারা যান। দূর্ঘটনার পর পরই কিছু লোক এগিয়ে এসে হতাহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছেন। খবর পেয়ে অনেক পরে হাইওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেন। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

তবে এ দূর্ঘটনায় একজন লোকও মারা যাননি দাবি করে সোমবার রাত সাড়ে ১০টায় খাটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আমির উদ্দিন এ প্রতিবেদককে বলেন, খবর পেয়ে সাইরেন বাজিয়ে ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ভ্যানের চালক সহ কোন শ্রমিককেই পাওয়া যায়নি। শুনেছি, আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই তাদেরকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছেন লোকজন।

তিনি বলেন, শ্রমিকেরা হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় ঢালাই কাজ শেষে পিকআপ ভ্যানে বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদরের সুহিলপুর মিরাহাটি এলাকায় ফিরছিলেন। পিকআপ ভ্যানটিতে ১৩ জন শ্রমিক ছিলেন ও পেছনে ঢালাই মেশিন বাধা ছিল। শ্রমিক বোঝাই পিকআপ ভ্যানটি ফেরার পথে মহাসড়কের বৈশামুড়া নামক স্থানে পৌঁছলে ঢাকা থেকে হবিগঞ্জগামী অগ্রদূত পরিবহনের বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপ ভ্যানটি ঢালাই মেশিন সহ পাশের জলাশয়ে পড়ে যায়। আর বাসটি মহাসড়কের পাশের একটি বাড়ির সীমানা প্রাচীরের দেওয়াল ভেঙে ঢুকে পড়ে। দূর্ঘটনা কবলিত দু’টি যানকেই আমরা আটক করতে সক্ষম হয়েছি। পিকআপ ভ্যানের চালক সহ ১২ জন শ্রমিকের নাম আমরা সংগ্রহ করেছি। বাকি দুই শ্রমিকের নাম পাওয়া যায়নি। নিখোঁজ শ্রমিকরা হলেন- মনির মিয়া, রাজিব মিয়া, মুছা মিয়া, শাহআলম মিয়া, সোহেল মিয়া, আর রহমান, ইরা মিয়া, হৃদয় মিয়া, সোহাগ মিয়া, শামীম মিয়া, হোছনা বেগম ও চালক কাশেম মিয়া। নিখোঁজ শ্রমিকদের সন্ধানে পুলিশ আশপাশের বিভিন্ন হাসপাতালে খোঁজখবর নিচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এদিকে খাটিহাতা হাইওয়ে থানায় সোমবার রাতে উপস্থিত নিখোঁজ শ্রমিকদের সর্দার মীরাহাটি গ্রামের সিরাজুল হক এ প্রতিবেদককে বলেন, শ্রমিকদের বাড়ি জেলার বিভিন্ন এলাকায়। তারা আমার অধীনে কাজ করতেন। নোয়াপাড়া থেকে ঢালাই কাজ শেষে তারা পিকআপ ভ্যানে ফিরছিলেন। দূর্ঘটনার পর থেকে ১৪ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। শুনেছি কয়েকজন ঢাকার বিভিন্ন হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছেন। তবে আমি একজনেরও অবস্থান নিশ্চিত হতে পারেনি। তাই তাদের অবস্থান নিশ্চিত হতে হাইওয়ে পুলিশের কাছে এসেছি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক