সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে মুরগী ধরতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

news-image

আরিফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিজ বসতঘরে ফ্রিজের নীচে ঢুকে পরা পালিত মুরগীকে ধরতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের নাম মোছা. মোবাশ্বের বেগম (৩২)। তিনি উপজেলার চুন্টা গ্রামের প্রবাসী সোহেল মিয়ার স্ত্রী। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর স্বজন পরিচয় দিয়ে চুন্টা গ্রামের মো. মন্নর আলী এ প্রতিবেদককে জানান, মোবাশ্বের বেগম খুব ভালো মনের একজন নারী ছিলেন। তিন বছর আগে তার বিয়ে হয়। তিনি নিঃসন্তান। সন্ধ্যায় ঘরের ফ্রিজের নীচে মুরগী ঢুকে পরলে এটিকে ধরতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়। পরে বাড়ির লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে যোগাযোগ করলে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শামীমা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোবাশ্বের বেগম নামে ওই নারী বিদ্যুৎ পিষ্ট হয়ে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে