,

পুলিশকে যেই কথা জানিয়ে শান্তির পক্ষে শপথ নিলেন গ্রামবাসী

news-image

আরিফুল ইসলাম সুমন : দাঙ্গা-মারামারি পরিহার করে পুলিশের প্রতি আস্থা রেখে শান্তির পক্ষে শপথ নিলেন গ্রামবাসী।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা গ্রামে স্থানীয় স্কুল মাঠে আনুষ্ঠানিক এই শান্তির শপথ নিলেন গ্রামবাসী। এতে প্রধান অতিথি ছিলেন, সরাইল থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো।

নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. কাজল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত শান্তির শপথ সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুল হক, সমাজকর্মী মো. সায়মুন ইসলাম, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, সমাজকর্মী মো. জজ মিয়া, মো. মোসতাক আহাম্মেদ।

অনুষ্ঠানে গ্রামের লোকজন পুলিশের ওসিকে উদ্দেশ্য করে বলেন, আমরা দাঙ্গায় জড়াতে চাই না, শান্তি চাই। যেসব বিষয় নিয়ে এখানে দাঙ্গা সৃষ্টি হয়, সেই বিষয়গুলো যদি পুলিশ আমলে নিয়ে গুরুত্ব সহকারে দেখেন তাহলে আর দাঙ্গা হবে না। একশ্রেণীর গ্রাম্য মাতবর সমাজে দাঙ্গা লাগিয়ে অনৈতিক সুবিধা বাগিয়ে নিতে চায়। তাদেরকেও আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান গ্রামের ভুক্তভোগী লোকজন।

ওসি সাহাদাত হোসেন টিটো মনোযোগ সহকারে গ্রামবাসীর কথাগুলো শুনেন এবং তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে দাঙ্গাকে না বলে উপস্থিত গ্রামবাসী পুলিশের কাছে দেশীয় অস্ত্র জমা দিয়ে শান্তির পক্ষে তাঁরা শপথ নেন। শপথ বাক্য পাঠ করান ওসি সাহাদাত হোসেন টিটো।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা