সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইল ওসি’র পরিকল্পনায় ব্যাপক সাড়া পড়েছে

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলাকে দাঙ্গামুক্ত করতে ওসি সাহাদাত হোসেন টিটো’র ইতিবাচক পরিকল্পনায় বেশ সাড়া পড়েছে এলাকাবাসীর মাঝে। দাঙ্গার কুফল সম্পর্কে পুলিশের এই ওসি পাড়া-মহল্লায় গিয়ে সভা-সমাবেশের মাধ্যমে যে শান্তির বার্তা পৌঁছে দিচ্ছেন তা স্থানীয় জনমনে দাগ কাটছে। তাইতো ওসির প্রতি আস্থা রেখে গ্রামের মানুষেরা দাঙ্গাকে না বলে বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্র পুলিশের কাছে জমা দেওয়ার পাশাপাশি শান্তির পক্ষে তাঁরা শপথ নিচ্ছেন। আর এই শান্তির শপথ পাঠ করাচ্ছেন খোদ ওসি সাহাদাত হোসেন টিটো।

তবে স্থানীয় একটি সুবিধাবাদী মহল ওসির এই শান্তির প্রক্রিয়াটি ভালো চোখে দেখছেন না বলে নানা মানুষের মাঝে এ আলোচনা বিদ্যমান আছে। তাদের মতে, সুবিধাবাদী ওই মহল চায় এলাকায় দাঙ্গা-ফ্যাসাদ লেগে থাকুক, এতে নানাভাবে ফায়দা লুটতে সুবিধা হয় তাদের। তবে এই শ্রেণীর লোকের সংখ্যা সমাজে হাতেগোনা কয়েকজন মাত্র। বর্তমানে এ থানায় মিথ্যা মামলা না নেওয়ার কারণে এখানকার বিভিন্ন এলাকায় সামাজিক অস্থিরতা অনেকাংশে কমে এসেছে এবং এতে দাঙ্গা সৃষ্টির প্রক্রিয়া মাটিচাপা পড়েছে। এ প্রক্রিয়া অব্যাহত থাকলে সমাজ থেকে দাঙ্গা চিরতরে নির্মূল হবে বলে শান্তি প্রিয় মানুষদের দাবি।

এদিকে সরাইল থানার ওসি সাহাদাত হোসেন টিটোর পরিকল্পনায় ১ অক্টোবর উপজেলার নোয়াগাঁও গ্রামবাসীর উদ্যোগে ‘দাঙ্গামুক্ত সরাইল গড়ার লক্ষ্যে ‘ স্থানীয় নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে “দেশীয় অস্ত্র সমর্পণ ও শান্তির পক্ষে শপথ ” অনুষ্ঠান হয়। এতে গ্রামের বেশকিছু মানুষ দাঙ্গাকে না বলে পুলিশের কাছে দেশীয় অস্ত্র জমা দেন। পরে তারা শান্তির পক্ষে শপথ নেন। শপথ বাক্য পাঠ করান ওসি সাহাদাত হোসেন টিটো। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসা। বিশেষ অতিথি ছিলেন, সরাইল সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মকবুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য পায়েল হোসেন মৃধা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে