,

সরাইলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁরা ঐক্যবদ্ধ হয়েছেন

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য সমৃদ্ধ সরাইলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁরা এক হয়েছেন। সমাজ থেকে দাঙ্গা, জুয়া, মাদক সহ সকল অনৈতিক কর্মকাণ্ড দূর করতে তাঁরা এক টেবিলে বসে নিজেদের মধ্যে ইতিবাচক আলোচনাও করেছেন। আলোচনায় সকলেই ঐক্যবদ্ধ হয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠায় কাজ করার পক্ষে মত দিয়েছেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০ টার দিকে সরাইল সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ শান্তির আলোচনা সভা হয়। সদর ইউপির জনপ্রিয় চেয়ারম্যান আব্দুল জব্বার এই শান্তির আলোচনা সভার আয়োজন করেন।

এই শান্তির সভায় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য ফরহাদ রহমান মাক্কি, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাদাত হোসেন টিটো, সরাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী মোছা. রোকেয়া বেগম, ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রাশেদ, সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা এ আই মনোয়ার উদ্দিন মদন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি হাজী ইকবাল হোসেন, বিশিষ্ট সমাজকর্মী মো. আরজু ঠাকুর, ইউপি সদস্য মো. সাদেক মিয়া, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী সহ স্থানীয় গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ।  এ সভায় সকলেই ঐক্যবদ্ধ হয়ে সুখী সমৃদ্ধ সরাইল গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এদিকে এ শান্তির আলোচনা সভাকে ঘিরে স্থানীয় নানা পেশার মানুষদের মাঝে ইতিবাচক আলোচনা বিদ্যমান আছে। অনেকে বলছেন, আজ ২৮ সেপ্টেম্বর একটি শুভ দিন। মানবতার নেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার আজ শুভ জন্মদিন। এইদিনে সরাইলের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ এক টেবিলে বসেছেন, তা সত্যিই একটি ইতিবাচক দিক। এই শুভ কাজে তাঁদের মধ্যে এই ঐক্য সবসময়ই থাকবে, এটাই সকলের প্রত্যাশা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা