দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স-আইনমন্ত্রী

ক্যাসিনো বিরোধী অভিযান সম্পর্কে মন্ত্রী বলেন, বাংলাদেশের সীমানার মধ্যে যেখানে অবৈধভাবে ক্যাসিনো প্রতিষ্ঠা করা হয়েছে সেখানেই এ অভিযান চলবে। দুর্নীতিবাজ যে কোনো দলেরই হোক না কেনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তাদের আইনের আওতায় এনে শাস্তি দেবেন। সেজন্য প্রথমেই যারা আমাদের দলে দুর্নীতি করছিল তাদেরকে ধরছি। এরপরে যারা অন্য দলের দুর্নীতি করছে তাদেরকেও ধরা হবে।
বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, বিএনপি দুর্নীতিবাজদের দল। তাদের চেয়ারম্যান (খালেদা জিয়া) এতিমের টাকা চোর। এতিমের টাকা চুরি করার জন্য তাকে জেল দেয়া হয়েছে। আর সিনিয়র কো-চেয়ারম্যান (তারেক রহমান) একজন দুর্নীতিবাজ, মানি লন্ডারিংয়ে সাজাপ্রাপ্ত এবং মুচলেকা দেয়া অপরাধী।
তিনি মুচলেকা দিয়ে বলেছেন আমি অপরাধী, আমাকে মাফ করে দিয়ে বিদেশে পাঠিয়ে দেন। আত্মীয় সংগঠনের রক্তদাতা ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ও আত্মীয় সংগঠনের প্রেরণাদায়ক ডা. মো. শাহ আলম, আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আত্মীয় সংগঠনের প্রতিষ্ঠাতা সমীর চক্রবর্তী।











