,

সরাইলে আ’লীগ নেতার বিরুদ্ধে অপপ্রচার, সম্মিলিত নাগরিক সমাজের প্রতিবাদ সমাবেশ

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য, প্রবীণ নেতা ও সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ রহমান মাক্কির বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশে ফরহাদ রহমান মাক্কি কুচক্রি মহলের ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বক্তারা।

সম্মিলিত নাগরিক সমাজের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আরব আলী, মুক্তিযোদ্ধা শাহ রহমত আলী, সরাইল উপজেলা যুবলীগের সভাপতি আশরাফ উদ্দিন মন্তু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মাহফুজ আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শের আলম মিয়া, যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আমিনুল ইসলাম শেলভী, সদর ইউপি সদস্য মো. শাহআলম মিয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, ফরহাদ রহমান মাক্কি ছাত্র জীবন থেকেই আওয়ামী লীগের জন্য নিবেদিত হয়ে কাজ করছেন। তিনি সরাইল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি প্রার্থী হওয়ার পর থেকেই একটি কুচক্রি মহল তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে মাক্কিকে ছোট করার জন্য পত্রিকায় মাক্কির বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ষড়যন্ত্রকারীদের সরাইলে ঢুকতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি হাজী ইকবাল হোসেন।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে সরাইল উপজেলার রাজাকারদের তালিকা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। মন্ত্রণালয়ের নির্দেশনা ছাড়াই ফরহাদ রহমান মাক্কির প্রভাবে উপজেলা প্রশাসন শীর্ষ রাজাকারদের বাদ দিয়ে ওই তালিকা প্রণয়ন করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা