,

বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ ৫৬ জনের মধ্যে একজনের মৃত্যু

news-image

জেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সাদকপুর গ্রামে বিয়ের দাওয়াত খেয়ে ৫৬ জন অসুস্থ হওয়ার ঘটনায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জলি রাণী দেব (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলের দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মা’রা যান জলি। তিনি সুনামগঞ্জ শহরের ওয়েজখালী এলাকার সঞ্জু দেবের স্ত্রী।

এর আগে গত বুধবার সুনামগঞ্জের সিভিল সার্জন আশুতোষ দাসের ভাতিজি চন্দনা তালুকদারে বিয়ের দাওয়াতে খাওয়া দাওয়া থেকে সমস্যা হওয়ার কারণে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বর ও কনে পক্ষের লোকজন সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হতে থাকে। একই কারণে সদর হাসপাতালে ভর্তি হয় মোট ৫৬ জন।

এদিকে একই ঘটনায় বর পক্ষের প্রায় ৪০ জন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ ভর্তি হয়েছেন তার মধ্যে ৮ জনের অবস্থার অবনতি হলে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা.রফিকুল ইসলাম বলেন, খাবার হজম হয়নি ও ফুড পয়জনিং থেকে এ সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা সার্বক্ষণিক আছি হাসপাতালে। কারও অবস্থার অবনতি দেখলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

সুনামগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুল ইসলাম হাসপাতালের ঘটনা সত্যতা নিশ্চিত করেছন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা