,

স্বামীর খোঁজে বাংলাদেশে বিদেশি তরুণী!

news-image

বিনোদন ডেস্কঃ সারোয়ার অফিসের কাজে লঞ্চে করে ঢাকার বাইরে যাচ্ছেন। যাত্রা পথে তার পাশের কেবিনের এক বিদেশিনীকে দেখতে পান তিনি। তার সঙ্গে নিজ থেকে পরিচিত হন সারোয়ার।

ওই বিদেশিনী নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে এসেছেন বাচ্চু নামের এক ব্যক্তির খোঁজে। কথা বলার এক পর্যায় তাদের বন্ধুত্ব হয়ে যায়। তিনি সবকিছু সারোয়ারকে বলেন এবং তার কাছে এ ব্যাপারে সাহায্য চান। সারোয়ার এতে রাজি হয়ে যান।

দুইমাস আগে বাচ্চু দেশে এসেছেন। কিন্তু বেশ কিছুদিন ধরে তার স্কাইপি, ফোন সবই বন্ধ। সারোয়ার ও বিদেশিনী মিলে বাচ্চুর বাড়ি খুঁজে জানতে পারেন, ভাইদের হাতে তিনি নিহত হয়েছেন। বাচ্চুর সঙ্গে এই বিদেশিনীর নেদারল্যান্ডসে বিয়ে হয়েছিল। তাদের ছয় মাসের সংসার।

স্বামীর হত্যার ঘটনা জানার পর নিজ দেশে চলে যান বিদেশিনী। কিছুদিন পর সারোয়ারকে মেইল করে জানান, তিনি গর্ভবতী। আর তার অনাগত সন্তানের নাম রাখা হবে বাচ্চু।

আশুতোষ সুজনের রচনা ও পরিচালনায় এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘কোথায় পাবো তারে’। এতে সারোয়ার চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেতা ইরেশ যাকের। তার বিপরীতে আছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। শুক্রবার রাত ৯টায় এসএটিভিতে নাটকটি প্রচার করা হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা