,

উপরে আল্লাহ, নিচে শেখ হাসিনা: গোলাম রাব্বানী

news-image

ছাত্রলীগ নিয়ে সাম্প্রতিক অবস্থার বিষয়ে মুখ খুলেছেন সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তিনি বলেছেন, ‘আমরা উপরে আল্লাহ নিচে জননেত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে আছি। আমরা আপার মনে কষ্ট দিয়ে ছাত্রলীগ গড়ে তুলতে চাই না। নেত্রীকে কষ্ট দিয়ে আমরা কেউ ছাত্রলীগ করতে চাই না।’ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে ডাকসু ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গোলাম রাব্বানী বলেন, ছাত্রলীগ হচ্ছে, আপার (শেখ হাসিনা) আমানত। তিনি যেভাবে বলবেন আমরা সেভাবে করব। আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে প্রত্যেকটি অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট জবাব আমাদের কাছে রয়েছে। তারপরও আমরা স্বীকার করি, আমাদের কার্যক্রমগুলো আরও ভালো করার কথা ছিল। সেই চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজগুলো করতে চাই।

ছাত্রলীগের শীর্ষ এই নেতা বলেন, আমরা সবকিছু শুধরে কাজ করতে চাই। যেন কেউ ছাত্রলীগের বিরুদ্ধে আঙুল তুলে কথা বলতে না পারে।

গোলাম রাব্বানী বলেন, প্রত্যেকটি অভিযোগের বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট ব্যাখ্যা আছে। আমরা সেগুলো দিতে প্রস্তুত। তারপরও যেহেতু নেত্রী আমাদের ওপর অসন্তুষ্ট হয়েছে তাই কোনো ব্যাখ্যা নয়। আমাদের পথচলায় আরও সতর্ক হওয়া উচিৎ।

তিনি বলেন, নেত্রীর জন্য পুরো বাংলাদেশ ছাত্রলীগ পরিবার ডেডিকেটেড। এজন্য যে ভুলত্রুটি হয়েছে সে জায়গা থেকে আমরা বলব, অতীতের ভুল শুধরে আরও ভালোভাবে পথ চলতে যেন নেত্রী যে প্রত্যাশা নিয়ে আমাদের আমানত দিয়েছেন সে আমানত আমরা রক্ষা করতে পারি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা