,

কাশ্মীর নিয়ে উত্তেজনার মাঝেই ফের যুক্তরাষ্ট্র ও সৌদি যাচ্ছেন ইমরান

news-image

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনার মাঝেই আবারও যুক্তরাষ্ট্র ও সৌদি আরব সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। চলতি মাসের শেষের দিকে তিনি এই সফর করবেন। খবর জিও টিভি ও পাকিস্তান টুডের।

জানা গেছে, যুক্তরাষ্ট্র সফরে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুইবার সাক্ষাৎ করবেন ইমরান খান। প্রথমবার এক সঙ্গে লাঞ্চ করবেন। দ্বিতীয় চা চক্রে দেখা হবে তাদের। এছাড়া, সেখানে আগামী ২৭ সেপ্টেম্বর ইমরান খান জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে পাকিস্তানি প্রধানমন্ত্রী হিসেবে এটাই তার প্রথম ভাষণ।

ইমরান খান এক বিবৃতিতে জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে তার বক্তব্যে তিনি কাশ্মীর ইস্যুকে গুরুত্ব দেবেন। তবে যুক্তরাষ্ট্র সফরের আগেই সৌদি আরব সফরে যাবেন ইমরান খান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পর এ নিয়ে তৃতীয়বারের মতো মধ্যপ্রাচ্যের দেশ সৌদিতে সফরে যাচ্ছেন তিনি। এছাড়া, গত জুলাই মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে তিনি যুক্তরাষ্ট্রও সফরে করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা