,

বৃষ্টি থাকতে পারে আরও তিনদিন

news-image

শরতের আকাশজুড়ে আকস্মিক মেঘ, সেই মেঘ ফুঁড়ে কখনো নামছে বৃষ্টি। কখনো যাচ্ছে থেমে। মেঘ-বৃষ্টির এমন কারবারে রীতিমতো ভোগান্তিতে পড়েছে মানুষ।আকস্মিক এমন বৃষ্টি আরও ৩ দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও মাঝারি ও ভারি বর্ষণ হতে পারে। তবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বৃষ্টিপাত কমতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা, ঢাকা, ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু জায়গায় আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ী দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়, মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল অতিক্রম করে ভারতের আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা