,

অবাক কাণ্ড! এই দেশে নারীরাই নারিদেরকে বিয়ে করেন

news-image

নারী-পুরুষের বিয়ে সম্পর্কে সবারই জানা। আর এই ব্যাপারটা একদমই স্বাভাবিক। কিন্তু নারী নারীকে বিয়ে করেন, শুনতেই অদ্ভুত লাগে। তাও সেটি হচ্ছে একটি দেশের রীতি। চলুন তবে জেনে নেয়া যাক অদ্ভুত রীতির সেই দেশ সম্পর্কে-

পূর্ব আফ্রিকার একটি বনাঞ্চল বিশেষ স্থান তানজানিয়া। আফ্রিকার বনাঞ্চলের একটি বড় অংশই রয়েছে তানজানিয়াতে। আফ্রিকার সবথেকে উচু পর্বতও তানাজানিয়াতেই অবস্থিত। এছাড়াও সেরেনগেটি ন্যাশনাল পার্ক যা হাতি, সিংহ, চিতা, বুন মহিষ ও রাইনোর জন্য বিশ্বখ্যাতি পেয়েছে, সেটিও তানজানিয়ারই একটি অংশ। মাউন্ট কিলিমাঞ্জারো, পেমবা আইল্যান্ড, তারানজিরে ন্যাশনাল পার্ক প্রভৃতি স্থানও পর্যটনের জন্য বিশ্ব পরিচিতি পেয়েছে। দোদোমা হল তানজানিয়ার রাজধানী।

এই দেশেই ‘সমকাম’ আসলে একটি আদিম রীতি। নারীর সঙ্গে নারীর বিয়ে এখানে একেবারেই অপরাধ নয়। তানজানিয়ার প্রত্যন্ত গ্রামে একজন নারী তার পছন্দের অন্য একটি নারীকে বিয়ে করতে পারেন। গ্রাম সমকামের বিয়েকে সামাজিক স্বীকৃতি দেয়। অথচ তারা এখনো জানেনই না, গোটা বিশ্বেই সমকামের অধিকারকে স্বীকৃতি দেয়ার পক্রিয়া শুরু হয়ে গেছে।

তানজানিয়ার মানুষের কাছে সমকামের বিয়েকে বলা হয়, “হাউস অব উইম্যান”। স্বামীর অবর্তমানে নারীরা নিজের জীবনকে উপভোগ করেন এই রীতির মাধ্যমেই। তবে এই বিয়েতে এক নারী কখনই অন্য নারীর সঙ্গে যৌনতায় লিপ্ত হন না। বিধবা নারী অথবা সন্তান নেই এমন নারীরা চাইলেই তার বয়সের ছোট কোনো নারীকে বিয়ে করতে পারেন। এমনকি যদি ছোট বয়সের নারী নিজে অন্য পুরুষকে বিয়ে করেতে চান, সেটিও তিনি করতে পারবেন। বলা বাহুল্য, বর্তমানের সমকাম ভাবনার প্রতিফলন তানজানিয়ার এই গ্রামে নেই। বরং এটি একটি আদি রীতি যা এখনো মেনে চলছে তানজানিয়ার মানুষ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা