,

শ্রদ্ধায় বিদায় নিলেন সরাইল সমাজসেবা অফিসার

news-image

সরাইল প্রতিনিধি : বুধবার (০৪ আগস্ট) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। রিপোর্টার্স ইউনিটির সিনিঃ সহ-সভাপতি আরিফুল ইসলাম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা প্রবীণ সাংবাদিক মো. আজাদ উদ্দিন ঠাকুর প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিদায়ী সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম তাঁর কার্যকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশংসনীয় কর্মকাণ্ডের কথা স্মরণ করে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু আহাম্মদ মৃধা, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. রাকিবুর রহমান রকিব, দপ্তর সম্পাদক মো. শাহগীর মৃধা, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার সরাইল প্রতিনিধি ও ন্যাশনাল লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর সরাইল-নাসিরনগর মডেল জোনের চীফ জোনাল ম্যানেজার বাবু সুদীপ দত্ত তনু প্রমূখ।
অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে বিদায়ী সমাজসেবা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি