,

সরাইল আইসিটি রিসোর্স সেন্টার এখন শিক্ষা কর্মকর্তার ‘বাসভবন’

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : শিক্ষা সেক্টরে ই-গভর্নেন্স বাস্তবায়নের মাধ্যমে আইসিটি বিষয়ে মানবসম্পদ উন্নয়নসহ শিক্ষাতথ্য ব্যবস্থাকে শক্তিশালীকরণে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অত্যাধুনিক চারতলা ফাউন্ডেশনসহ দোতলা ভবন নির্মানের পর এটিতে আইসিটি ট্রেনিং এবং রিসোর্স সেন্টার স্থাপন করা হয়। এতে কম্পিউটার, সারভার, নেটওয়ার্কিং, ইন্টারনেট সংযোগ এবং অন্যান্য যন্ত্র সামগ্রী দ্বারা একটি স্বয়ংসম্পূর্ণ আইসিটি ল্যাব স্থাপন করা হয়েছে।

অভিযোগ রয়েছে, উপজেলার এই আইসিটি রিসোর্স সেন্টার এখন সরাইল মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান ‘বাসভবন’ হিসেবে ব্যবহার করছেন। তিনি ক্ষমতার দাপুটে রিসোর্স সেন্টারের গেস্ট রুমটি দখলে নিয়ে সেখানে দিনে ও রাতে ‘এসি’ ব্যবহার করে আরাম-আয়েশে দিনাতিপাত করছেন।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) রাত পৌনে দশ’টার দিকে সরেজমিন প্রশাসনপাড়ায় সেই আইসিটি রিসোর্স সেন্টার ভবনে গিয়ে দেখা যায় দ্বিতীয় তলায় ‘এসি’ চলছে। জানতে চাইলে, একজন নৈশ প্রহরী জানান, ওই রুমে এসি চালিয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল স্যার ঘুমাচ্ছেন। এই নৈশ প্রহরী আরও জানান, রিসোর্স সেন্টারের ওই গেস্ট রুম এখন খালিদ জামিল স্যারের ‘বাংলো’ হিসেবেই ব্যবহার হয়। তিনি দীর্ঘ দিন যাবত এই রুমেই রাত্রিযাপন করে আসছেন। দিনেও তিনি ‘এসি’ চালিয়ে ওই রুমে ঘুমান।

এ ব্যাপারে সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান দাবি করেছেন নিয়মনীতি অনুসরণ করে নির্দিষ্ট ফি এর টাকা জমা করেই তিনি এই আইসিটি রিসোর্স সেন্টারের গেস্ট রুম ব্যবহার করে আসছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর