সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগ নেতার দাঁত ভেঙে দিলেন ডিবির এসআই!

news-image

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ছাত্রলীগ নেতা জহুরুল ইসলামকে হেলমেট দিয়ে পি’টিয়ে দাঁত ভেঙে দিয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) এক উপপরিদর্শক (এসআই)। এমন অভিযোগ করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন ও জহুরুল ইসলামের বাবা লুৎফর রহমান।০১ সেপ্টেম্বর বিকেলে এ ঘটনা ঘটে। ডিবির এসআই আমিনুল ইসলামের হাতে মারধরের শিকার হন ছাত্রলীগ নেতা জহুরুল। গভীর রাতে পুলিশি পাহারায় জহুরুলকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত জহুরুল ইসলাম পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের উচনা গ্রামের লুৎফর রহমানের ছেলে। জহুরুল পাঁচবিবি উপজেলার মহিপুর হাজী মহসিন সরকারি কলেজের শিক্ষার্থী এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।জহুরুলের বাবা লুৎফর রহমান বলেন, উচনা মাদরাসা মাঠে বন্ধুদের সঙ্গে খেলছিল জহুরুল। এ সময় ডিবির এসআই আমিনুল ইসলাম মাইক্রোবাসযোগে সেখানে পৌঁছেন। পরে জহুরুলকে মাইক্রোবাসে জোর করে তুলে কিছু দূর নিয়ে গালাগাল করতে থাকেন এসআই।

একপর্যায়ে হেলমেট দিয়ে মাথায় ও মুখে আঘাত করতে থাকেন তিনি। এতে জহুরুলের বেশ কয়েকটি দাঁত ভেঙে যায়। পরে তাকে পুলিশি পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা বলেন, জহুরুল ইসলাম ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী। সীমান্ত এলাকার ছেলে হলেও খুবই ভালো ছেলে জহুরুল। এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাইনি আমরা। যদি তার বিরুদ্ধে পুলিশের কাছে কোনো অভিযোগ থাকে তাহলে এভাবে না পি’টিয়ে থানায় নিতে পারতেন ডিবির এসআই আমিনুল ইসলাম।

কিন্তু তা না করে পি’টিয়ে তার দাঁত ভেঙে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে ডিবির এসআই আমিনুল ইসলামের শাস্তি দাবি করছি। আমরা ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ দেব।এ ব্যাপারে জানতে চাইলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুমিনুল হক বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখব।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে