,

সরাইলে পাচারকারীর উরুতে এ্যাংলেটে মিলল ২৫০ ইয়াবা ও ১৫ ফেনসিডিল

news-image

আরিফুল ইসলাম সুমন, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রবি মিয়া নামে এক মাদক পাচারকারীর ডান পায়ের উরুতে এ্যাংলেটে মিলল ২৫০ পিচ ইয়াবা ও ১৫ বোতল ফেনসিডিল। রবি মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পলতাকান্দা (উত্তরপাড়া) মৃত ধন মিয়ার ছেলে।আজ বুধবার (২৮ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল কুট্টাপাড়া মোড় থেকে মাদকসহ পাচারকারী রবিকে গ্রেফতার করে পুলিশ।

সরাইল থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল হকের নেতৃত্বে এএসআই এনামুল হক সহ পুলিশ সদস্যরা দুপুরে মহাসড়কের কুট্টাপাড়া মোড় এলাকা থেকে মাদকসহ পাচারকারী রবি মিয়াকে আটক করেন। এসময় তার ডান পায়ের উরুতে এ্যাংলেটে বিশেষ কায়দায় লুকানো গোলাপী রং ২৫০ ইয়াবা ও ১৫ ফেনসিডিল উদ্ধার করেন পুলিশ সদস্যরা।

সরাইল থানার ওসি সাহাদাত হোসেন টিটো বলেন, রবি মিয়া পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পর বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি