,

এখন থেকে প্রাথমিকের শিক্ষকরাই তৈরি করবেন প্রশ্নপত্র

news-image

এখন থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাই পরীক্ষার প্রশ্নপত্র নিজ নিজ বিদ্যালয়ে প্রণয়ন করতে পারবেন। শিক্ষকদের মাঝে সৃজনশীলতা তৈরির লক্ষ্যে এরকম নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৮ আগস্ট) এ সংক্রান্ত একটি বিজ্ঞাপন জারি করেছে।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম আল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় সাময়িক ও বার্ষিক পরীক্ষার সব প্রশ্ন স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রণয়ন করতে হবে। বর্তমানে এটি উপজেলা/থানা পরীক্ষা পরিচালনা ও সমন্বয় কমিটি প্রণয়ন করে থাকে।

শিক্ষকদের প্রশ্ন করার দক্ষতা না থাকলেও বিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা যাচাই করা সম্ভব হবে না। শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা আনতে সর্বপ্রথম শিক্ষকদের মধ্যে সৃজনশীলতা তৈরি করতে হবে। এতে করে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ সৃষ্টি হবে।

এ কারণে প্রাথমিক বিদ্যালয়ে সব ক্লাসের পরীক্ষার (সমাপনী পরীক্ষা বাদে) প্রশ্নপত্র স্ব স্ব বিদ্যালয় শিক্ষকদের প্রণয়ন করতে হবে। উপজেলা বা থানা প্রশ্ন প্রণয়ন কমিটির মাধ্যমে বা অন্য কোন সূত্র থেকে প্রাথমিকের বার্ষিক পরীক্ষার প্রশ্ন সংগ্রহ করা যাবে না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা