সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাব মার্কা নিয়ে সংসদ নির্বাচনে ‘ডাব্বা’ মেরেছিলেন মুফতি তাহেরী

news-image

২০১৮ সালের ডিসেম্বরে জিকিরের সময় নেচে-গেয়ে ‘বসেন বসেন, বইসা যান’ বলায় সমালোচিত হন বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে তৈরি হয়ে নানা ট্রল ও ভিডিও। এরপর কিছুদিন ওয়াজ বন্ধ রেখেছিলেন তিনি। তবে ‘ঢেলে দেই’ শব্দ দুটি দিয়ে আবারও আলোচনায় তিনি।

ইউটিউব, ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রল হচ্ছে এই দুটি শব্দ নিয়ে। বাংলাদেশের সার্চ ট্রেন্ড বলছে, চলতি মাসের (আগস্ট) ১৮ থেকে ২৪ তারিখ পর্যন্ত গুগলে ‘ঢেলে দেই’ শব্দ দুটি সার্চ করেছেন প্রায় শতভাগ বাংলাদেশি ইন্টারনেট ব্যবহারকারী।

তাহেরীর বেশ কয়েকটি ওয়াজে দেখা গেছে, হাতে একটি চায়ের কাপ নিয়ে তাতে চুমুক দেন। এরপর বলেন, ‘কেউ কথা কইয়েন না, একটু চা খাব? খাই একটু? আপনারা খাবেন? ঢেলে দেই? (মুচকি হেসে আবারও) ঢেলে দেই? … ‘ভাই পরিবেশটা সুন্দর না? কোনো হইচই আছে? আমি কি কাউকে গালি দিয়েছি? কারোর বিরুদ্ধে বলতেছি? এরপরও সকালে একদল লোক বলবে, তাহেরী বালা (ভালো) না।’

তাহেরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। স্বতন্ত্র প্রার্থী হয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে নির্বাচন করেছিলেন তিনি। তাহেরীর প্রতীক ছিল ডাব।

নির্বাচনে অংশ নিয়ে ডাব প্রতীকের প্রচারে মানুষের কাছে গিয়েছিলেনও তাহেরী। তাঁর ওয়াজ-মাহফিলগুলো ইউটিউব ও ফেসবুকে ভাইরাল। প্রায় সব ওয়াজ মাহফিলের বক্তব্যই ইউটিউবে পাওয়া যায়। সেই ইউটিউবেই পাওয়া গেল তাঁর নির্বাচনী প্রচারের কার্যক্রম। তবে তাহেরী পাস করতে পারেননি। তিনি ভোট পেয়েছিলেন তিন হাজার পাঁচটি। ওই আসনে জয়ী হন বিএনপির উকিল আবদুস সাত্তার ভূঁইয়া।

নির্বাচন কমিশনে দাখিল করা তাহেরীর হলফনামা থেকে জানা গেছে, তিনি কামেল পাস করেছেন। তাঁর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। তাঁর পেশা ব্যবসা। এই খাত থেকে তিনি বছরে দুই লাখ ৪০ হাজার টাকা আয় করেন। এ ছাড়া পেশা (শিক্ষকতা, চিকিৎসা, আইন, পরামর্শ ইত্যাদি) থেকে বছরে এক লাখ টাকা আয় করেন বলে জানান। এ ছাড়া তিনি কৃষি খাত থেকে বছরে ৫০ হাজার টাকা আয় করেন। তবে তাঁর কতটুকু কৃষি জমি আছে সেটা উল্লেখ করেননি।

হলফনামায় কৃষি ও অকৃষি জমিজমার ঘরে ‘প্রযোজ্য নহে’ কথাটি উল্লেখ করেন। অস্থাবর সম্পদ হিসেবে নগদ টাকা দেখিয়েছেন এক লাখ ৫০ হাজার। ইলেকট্রনিক সামগ্রীর মধ্যে টিভি, ফ্রিজ ইত্যাদি আছে এক লাখ টাকা মূল্যমানের। আসবাবপত্র হিসেবে খাট, সোফা ইত্যাদি আছে এক লাখ ২০ হাজার টাকার। তাঁর স্ত্রীর দুই লাখ টাকা মূল্যমানের পাঁচ ভরি স্বর্ণালংকার আছে।

তাহেরী, তাঁর স্ত্রী ও নির্ভরশীলদের নামে স্থাবর সম্পত্তি হিসেবে কৃষি জমি, অকৃষি জমি, দালান, বাড়ি, অ্যাপার্টমেন্টসহ অন্যান্য সম্পত্তির ঘরে ‘প্রযোজ্য নহে’ কথা লেখা আছে। তাঁর কোনো দায় ও ঋণ নেই। দেশের বিভিন্ন এলাকায় ওয়াজ মাহফিল করেন মুফতি মুহম্মদ গিয়াস উদ্দিন আত-তাহেরী। জানা যায়, তিনি ‘দাওয়াতে ঈমানী বাংলাদেশ’ নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে