,

সরকারি চাকরিজীবীদের যথাসময়ে হাজিরা দিতে পরিপত্র জারি

news-image

সরকারি চাকুরেদের অফিসে নিয়মিত উপস্থিতির বিষয়ে নতুন বিধিমালা প্রণয়ন করছে সরকার। যথাসময়ে অফিস আসতে পরিপত্র জারি করেছেন মন্ত্রিপরিষদ বিভাগ। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।

পরিপত্রে বলা হয়েছে, অফিসে আগমনকালে পথিমধ্যে দাপ্তরিক/ব্যক্তিগত বিভিন্ন কাজের অজুহাত দেখিয়ে কতিপয় কর্মকর্তা/কর্মচারী সঠিক সময়ে অফিসে উপস্থিত হন না মর্মে সম্প্রতি পরিলক্ষিত হচ্ছে। ফলে সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীদের সঙ্গে জনসাধারণ ও অন্যান্য সংস্থার কর্মকর্তা/কর্মচারীদের প্রয়োজনীয় সংযোগ স্থাপন দুঃসাধ্য বা অসম্ভব হয়ে পড়ে। এতে সাধারণ নাগরিকগণ যেমন ক্ষতিগ্রস্ত হন, তেমনি সরকারি কাজের গতিও শ্লথ হয়।

এ প্রেক্ষিতে মাঠ পর্যায়ে কর্মরত কর্মকতা/কর্মচারীগণকে এ মর্মে অনুশাসন প্রদান করা যাচ্ছে যে তারা সকাল ৯:০০ থেকে ০৯:৪০ মিনিট সময় পর্যন্ত নিজ অফিস কক্ষে অবস্থান করে অফিসের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবেন। কোনোভাবেই যে যেন তাদের সকাল ৯:০০ টা থেকে ০৯:৪০ মিনিট পর্যন্ত অফিসে অবস্থান ব্যাহত না হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা