,

‘ভারতীয় বাহিনীর গু’লিতে ১০ পাকিস্তানি কমান্ডো নি’হত’

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ চলমান কাশ্মীর উত্তেজনায় বিগত তিন সপ্তাহে ভারতীয় বাহিনীর গু’লিতে ১০ পাকিস্তানি কমান্ডো নি’হত হয়েছে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে।

দেশটির কূটনৈতিক সূত্রের বরাতে ইন্ডিয়া টুডে জানায়, গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে কাশ্মীরের স্বায়ত্তশাসন ও বিশেষ মর্যাদা বাতিল করেছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার। এরপর থেকে নিয়ন্ত্রন রেখায় মাঝেমধ্যেই সংঘর্ষে জড়িয়েছে ভারত-পাকিস্তান।ভারতীয় বাহিনীর দাবি, গত তিন সপ্তাহে পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি)-এর ১০ কমান্ডো তাদের গু’লিতে নি’হত হয়েছে।

কমান্ডো নি’হতের কারণ হিসেবে ওই সামরিক সূত্র জানায়, পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে সন্ত্রাসীদের ভারতে পুশইন করতে চেয়েছে। পরে ভারতীয় বাহিনীর জবাবী পদক্ষেপে হাতে তারা নি’হত হয়।

সীমান্তে উত্তেজনা সৃষ্টির মাধ্যমে পাকিস্তান কাশ্মীর ইস্যুটিকে আন্তর্জাতিকীকরণের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ওই কুটনৈতিক সূত্রটি দাবি করে।আর এদিকে মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি)-এর কমান্ডো মোতায়েনের খবর পেয়েছে ভারতীয় সেনারা।এরপরই সীমান্তজুড়ে নজরদারি বাড়িয়েছে তারা।

ভারতীয় বাহিনী জানায়, সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি)-এর ১০০ সেনা কমান্ডো মোতায়েনের পর ভারতীয় বাহিনীও বিশেষ অবস্থানে রয়েছে। পাকিস্তানের হঠাৎ কমান্ড মোতায়েনে অভ্যন্তরীণ গোয়েন্দা তৎপরতাও বাড়িয়েছে সেনাবাহিনী। ইন্ডিয়া টুডের খবরে আরও বলা হয়,নিয়ন্ত্রণ রেখা বরাবর কমান্ডোদের উপস্থিতি নজরে আসতেই তাদের গতিবিধির ওপর নজর রাখছে ভারতীয় সেনারা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা